Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

লায়ন মো: গনি মিয়া বাবুল: বর্তমান বিশ্বের অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধির নাম মাদকাসক্তি। এটি শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ আজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। প্রতিনিয়ত তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। একসময় যে মাদক সীমিত আকারে কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল, আজ তা শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আধুনিক প্রযুক্তি, অনলাইন যোগাযোগ, সীমান্ত দুর্বলতা এবং সামাজিক অবক্ষয়ের কারণে মাদকের বিস্তার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকRead More


তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে নদীতে পড়ে পর্যটক নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পাটলাই নদীতে পড়ে তামিম আহমেদ (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে যান তিনি। নিখোঁজ তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গলোয়া ইউনিয়নের মজিবুর রহমানের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ট্যাকেরঘাট থেকে ৫০-৬০ জন পর্যটকবাহী একটি নৌকার যাত্রী হিসেবে তামিম টাঙ্গুয়ার হাওরের দিকে রওনা হন। নৌকাটি শ্রীপুর বাজার এলাকা হয়ে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার সময় ওই এলাকায় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান তামিম। এর পর থেকে তাকেRead More


তাহিরপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু আব্দুল্লাহ’র (৬) মরদেহ প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের তহিদনুর শাহ নবাবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াঘাট গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নয়াবন্দ গ্রামে কনের বাড়িতে যান বরপক্ষের লোকজন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষেRead More


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খা বার বিতরণ করবেন তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে একটি করে স্থান নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে। বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খা বারRead More


ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ জন হজযাত্রী। তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার (২৯ মে) রাত থেকেই শুরু হয়েছে ফিরতি যাত্রা। শনিবার (৩০ মে) সকালে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজীদের বহনকারী সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটি। প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন। আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর পবিত্র মক্কায় হজ পালনে যান ৭৯ হাজার ১৬৪Read More


সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৬০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট ৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগে ৪ জন এবং সন্দেহজনক হাম উপসর্গে ৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও ৪১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তিRead More


বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধু নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) ও একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। তারা সবাই একে অপরের বন্ধু ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বগুড়াগামী একটি রেজিস্ট্রেশনবিহীন জিক্সার মোটরসাইকেলে ওই তিন বন্ধু যাচ্ছিলেন। পথেRead More


বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) বিকেলে তাদেরকে বরিশাল মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করার পরিকল্পনা করছে, এমন একটি গোয়েন্দা তথ্যর ভি‌ত্তি‌তে অভিযান পরিচালনা করা হয়। ২৮ মে বৃহস্পতিবার রাত থেকে ২৯ মে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, ধোপাবাড়ির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চিরুনিRead More


ছেলেকে ব্রিজ থেকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন যমুনা খাতুন নামের এক নারী। তবে নৌকার মাঝিরা তাকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে তার ছেলে সাইফ ওসমান হাদি। শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতু ওপর এ ঘটনা ঘটে। যমুনা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৯ মে) বিকেলে সেতুর ওপর থেকে এক নারী তার শিশুসন্তানকে হরিপুর সেতু থেকে নদীতে ফেলে দেন। পরে তিনিও নদীতে ঝাঁপ দেন।Read More


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্রRead More


Manual1 Ad Code
Manual5 Ad Code