বৈশাখী নিউজ ২৪
তাপমাত্রা আরও বাড়ার আভাস, গরমে অস্বস্তি বাড়তে পারে সারাদেশে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে চলমান গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৩১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদদের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারাদেশেই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের পাশাপাশি রাতেও গরমের অস্বস্তি বজায় থাকতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী,Read More
সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে নগরীর রায়নগর এলাকার দপ্তরিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আহমদ (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা সিধলা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি পরিবারের সঙ্গে দপ্তরিপাড়ার একটি কলোনিতে থাকতেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু মো. হাবিল (২৫)-কে আটক করেছে পুলিশ। তিনি শাহপরাণ থানাধীন বালুচর এলাকার মো. আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজRead More
ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে দ্রুতগতির একটি স্লিপার কোচের ধাক্কা দেয়ার ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৩১ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তাজপুর কদমতলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২ নম্বরের যাতায়াত পরিবহনের একটি বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় বাসটির চালক ও হেলপার নিচে নেমে টুলবক্স খুলে মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে পেছন দিক থেকে আসা সিলেটগামী ঢাকা মেট্রো-ব-১১-০২৪১ নম্বরেরRead More
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু না থাকলেও হামের উপসর্গে আরও ২ শিশু মারা গেছে। রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৮৫ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৫৩Read More
সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১০
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোর ৫টার দিকে সীমান্তে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার সময় ১০ জনকে আটক করে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটককৃত ব্যক্তিদের পরিচয়Read More
ফটিকছড়িতে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহি দুই বন্ধু নিহত, আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকার রাঙাপানি চা-বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ মে) বিকেলে চা-বাগানের ৪ নম্বর সেকশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। নিহতরা হলেন রাউজান উপজেলার নোয়াজিশপুর এলাকার সঞ্জিত দাশের ছেলে সীমান্ত দাশ এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক। আহত হয়েছেন মো. জাহেদ নামে আরও এক যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত, জয় ও জাহেদRead More
খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় মহানগরীর সোনাডাঙ্গা এলাকার দারুল আমান মহল্লার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার হয়। নিহতরা হলেন বেবি বেগম (৬৫), তার নাতি শামীম ব্যাপারী (১৩) ও মুস্তাকিম (৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাসাটির একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে খবর পেয়ে সোনাডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেবি বেগম, শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। এ সময় ডিবি ও সিআইডির সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন এবংRead More
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির পর সোমবার (১ জুন) দেশের অফিস-আদালত আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আজ শেষ দিন ভোগ করবেন চাকরিজীবীরা। সোমবার সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে কর্মজীবী মানুষ ঢাকায় ইতোমধ্যে আসা শুরু করেছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে আজও ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে। গত ২৫ মে থেকে শুরুRead More
তাহিরপুরে নৌকা ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ওবায়দুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। শনিবার (৩০ মে) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের হাওর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল্লাহ উপজেলার বালিয়াঘাটা গ্রামের তৌহিদনূর শাহ নবাবের একমাত্র সন্তান বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর এলাকায় বালিয়াঘাটা গ্রাম থেকে একটি বিয়ের বরযাত্রী দল ইঞ্জিনচালিত ছোট নৌকায় কনেরRead More
শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, জনমুখী রাজনীতির প্রবক্তা এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্রচিন্তার সফল রূপকার। তাঁর আদর্শ, কর্মধারা ও জাতীয়তাবাদী দর্শন আজও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম প্রেরণার উৎস। শনিবার (৩০ মে) বিকেলে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকেRead More


