বৈশাখী নিউজ ২৪
সুনামগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সোহাগ মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের টেবলাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। রোববার (৩১ মে) দুপুরে স্থানীয় পেইক্কার হাওর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের এক তরুণীর সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোহাগকে মারধর ও লাঞ্ছিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে সোহাগ গরু চরাতে স্থানীয় পেইক্কার হাওরে যান।Read More
পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশু একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর ছেলে-মেয়ে। তারা মা আছিয়া খাতুনের সাথে থাকতো। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আসিফ ও সাথী মায়ের কাছে থাকতো। তাদের মা আছিয়া একজন শ্রমিক। কাজে গিয়েছিল। সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরেRead More
ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, উত্তেজনা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদে একদল আন্দোলনকারী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতিRead More
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলার সময়সূচি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওসিসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার (৩১ মে) বিকেলে উপজেলার পূর্ব আদমখানী মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ফুটবল মাঠে খেলা পরিচালনা ও আধিপত্য বিস্তার নিয়ে দক্ষিণ নন্দীপাড়া ও ইনাতখানি এলাকার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বিকেলে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একেRead More
দেশে আবার বাড়ল জ্বালানি তেলের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেড় মাসের মধ্যে জ্বালানি তেলের দাম আবার বাড়াল সরকার। জুন মাসের জন্য অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানা হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম। রোববার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে। এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকাRead More
ক্যানসার চিকিৎসায় আশার আলো, ইনজেকশনেই নির্মূল হবে টিউমার
স্বাস্থ্য ডেস্ক: ক্যানসারের চিকিৎসায় নতুন ধরনের এক ইনজেকশন পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পেয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন এই ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূূল করতে সক্ষম। ১১টি দেশে পরিচালিত একটি আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই ইনজেকশন এমন রোগীদের দেওয়া হয়েছিল, যাদের ক্যানসার দেহের অন্য অংশে ছড়িয়ে পড়েছিল বা আবার ফিরে এসেছিল এবং যাদের অন্য কোনও চিকিৎসায় কাজ হচ্ছিল না। ‘অ্যামিভান্টাম্যাব’ নামের এই ইনজেকশন পরীক্ষায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশের বেশি রোগীর টিউমারের আকার ছোট করতে সক্ষম হয়েছে। নাটকীয় পরিবর্তন দেখা গেছে কয়েক সপ্তাহের মধ্যেই। এমনকী ১৫ জন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা দেখতে পান, ওষুধটি তাদেরRead More
সিলেটে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকায় মুদি দোকানদারকে মারধর ও দোকানে লুটপাটের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছ। পুলিশ ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে। মারধরের শিকার দোকান মালিক খগেন্দ্র চন্দ্র দাসের ছেলে রুবেল দাস বাদী হয়ে মামলাটি করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ মে) রাত প্রায় ৮টার দিকে শিবগঞ্জ সেনপাড়া এলাকার মুদি দোকান ‘রাণী স্টোর’ থেকে কোমল পানীয় কিনে নিয়ে যায় আট বছর বয়সী এক শিশু। সে সময় দোকানে ক্রেতাদের ভিড় থাকায় শিশুটিকে কয়েকRead More
আজ ২০২৬ সালের সবচেয়ে ছোট পূর্ণিমা ও ব্লু মুন
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার (৩১ মে) রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক ঘটনা; ‘ব্লু মুন’। বিশেষত্ব হলো, এটি শুধু ব্লু মুনই নয়; একই সঙ্গে এটি ২০২৬ সালের সবচেয়ে দূরবর্তী ও সবচেয়ে ছোট পূর্ণিমা বা ‘মাইক্রোমুন’ হিসেবেও পরিচিত। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকার বিভিন্ন অঞ্চলের মানুষ খালি চোখেই উপভোগ করতে পারবেন এই বিরল দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, একটি ক্যালেন্ডার মাসে দুটি পূর্ণিমা হলে দ্বিতীয় পূর্ণিমাকে ‘ব্লু মুন’ বলা হয়। ২০২৬ সালের মে মাসে প্রথম পূর্ণিমা হয়েছিল ১ মে এবং দ্বিতীয় পূর্ণিমা হচ্ছে আজ ৩১ মে। এ কারণেইRead More
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় ৯ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার (৩১ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা নেত্রকোনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘ র্ষে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার দুপুর ১২টায় নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের নুরজাহান বেগম (৪০), তার মেয়ে ইতি (১৮) ও স্মৃতি (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহRead More
বিয়ানীবাজারে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে এক যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে উপজেলার খাসাড়িপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- খাসাড়িপাড়া গ্রামের সাদিকুল ইসলাম রুপক (২৭) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল মুক্তাদিরের ছেলে। মরদেহ নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে পিছনে হাত বাঁধা ও ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।ব্যক্তিগত জীবনে রুপক বিবাহিত এবং তার এক সন্তান রয়েছে। জানা যায়, একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে পিছনে হাত বাধা ঝুলন্ত অবস্থায় রুপকের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।Read More


