Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট যুবনেতা এহছানুল হক তাহের, সংগঠনের যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমদ, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ মাদানী, মঈনুল ইসলাম আশরাফী, ইমতিয়াজ রহমান ইনু, ইফতেখার আহমদ জায়েদী, মুক্তার আহমদ, টিপু চৌধুরী প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতেRead More


সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবেঃ সিসিক প্রশাসক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি সবুজ ও প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কাজ করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবং লাফার্জহোলসিম বাংলাদেশ। এ লক্ষ্যে সিলেট শহরের প্রতিটি স্কুলে সিসিক ও লাফার্জহোলসিম বাংলাদেশ এর উদ্যোগে পরিচালিত হবে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে সিসিক ও লাফার্জহোলসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটকে প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক ইতিমধ্যে মাইলফলক কিছুRead More


দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করাRead More


সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ২০১ জন রোগী ভর্তি হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালেRead More


সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিন আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক তুহিনুল হক তুহিন সিলেট মহানগরের সাদাপাড়ার আল-আমিন আবাসিক এলাকার এ ব্লকের ১৮ নম্বর বাসার মৃত নুরুল হকের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৭ বছর। তিনি গত কয়েক বছর ধরে কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। মরহুমের জানাযার নামাজ আজ বাদ জোহর সাদারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তুহিনুল হক তুহিনের মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই দশকেরওRead More


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুনের আশ্বাস ও দফায় দফায় বৈঠক সত্ত্বেও আন্দোলন কর্মসুচি প্রত্যাহর করেনি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে প্রায় ৩৩ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন কলেজের শিক্ষকরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে তারা প্রশাসনিক ভবন থেকে বের হন। কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে নয়টার দিকে তারা অবরুদ্ধ অবস্থা থেকে বের হতে পেরেছেন। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণেRead More


সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)। পুলিশ জানায়, মহানগরীর কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তারা অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল ইসলাম বিষয়টিRead More


ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মাওলানা আমির হামজা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বটরতল গ্রামের রমজান আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার নাজিরবাজার জামিয়া দারুল কুরআন থেকে দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন এবং পরে ঢাকার একটি মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। নিহতের ভাই আব্দুল ওয়াহিদ জানান- গত ৫ দিন আগে তার ভাই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ৩ দিন আগে উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি হোন এবং রোববার দিবাগত রাত আড়াটার দিকে মারাRead More


মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর থেকে পুকুরের চাষকৃত বিপুল পরিমাণ তেলাপিয়া, পাঙ্গাশ, রুই, নলা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি মাছ চাষী তরিকুল ইসলাম জুয়েলের। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি তরিকুল ইসলাম জুয়েল জানান পুকুরের পানিতে হাজার হাজার মরা মাছ ভেসে আছে। মাছগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এক রাতের শত্রুতা আর লোভে এক নিমিষেই শেষ হয়ে গেল তার স্বপ্ন। মাছ চাষি তরিকুল ইসলাম জুয়েলRead More


দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেও কাটেনি অচলাবস্থা। সোমবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। শিক্ষার্থীদের বিভিন্ন দাবির বিষয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রশাসনিক ভবনে দুদিন ধরে অবরুদ্ধ শিক্ষক-কর্মচারীদের মুক্ত করে দেওয়ার অনুরোধও জানান তাঁরা। তবে কোনো আশ্বাস ও অনুরোধেই সাড়া দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় আলোচনার পরও নিজেদের অবস্থান থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, কারিগরি শিক্ষাRead More