বৈশাখী নিউজ ২৪
শিশু ফাহিমা হত্যার দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বাদাঘাটে যৌন নির্যাতন ও খুনের শিকার শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ জুন) দুপুরে ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন- ২৮ দিন পেরিয়ে গেলেও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়া উদ্বেগজনক। তিনি বলেন, “একটি অবুঝ শিশুর জীবন ও সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” ডা. শফিকুর রহমান বলেন, অপরাধী এবং তাদের সহযোগীদের আইনেরRead More
বিয়ানীবাজারে এসএসসি পরীক্ষার্থী তাওহীদার আত্নহনন
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষা এখনো শেষ হয়নি। সামনে রয়েছে ব্যবহারিক পরীক্ষা। স্বপ্ন, আশা আর সম্ভাবনায় ভরা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে দাঁড়িয়ে ছিল ষোড়শী তাওহীদা জান্নাত। কিন্তু সেই জীবনযুদ্ধের শুরুতেই কেন সে বেছে নিল মৃত্যুর পথ? কী এমন কষ্ট ছিল তার মনে, যে বয়সে গলায় পরার কথা ছিল সাফল্যের মালা, সেই বয়সেই তাকে বরণ করতে হলো মৃত্যুর নির্মম পরিণতি? বিয়ানীবাজারজুড়ে এখন ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্ন। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও তাওহীদার আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটিত হয়নি। ফলে রহস্য আরও গভীর হচ্ছে। তাওহীদা জান্নাত সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়েরRead More
মে মাসে সিলেটে ১,৬৬৫ জন গ্রেফতার, মাদক ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে মে মাসে মোট ১,৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের সার্বিক নির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে এসব অভিযান পরিচালিত হয়। এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান- গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪২ জন ছিনতাইকারী, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি, ৯০ জন হকার এবং মেট্রোপলিটন অধ্যাদেশে ৯৪৩ জনকে গ্রেফতার করা হয়। একই সময়ে মহানগরীর ৬টি থানায়Read More
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, প্রবাসীসহ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহত ৫ জনের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। বাকি একজন প্রাইভেটকারের চালক। মালয়েশিয়া প্রবাসী ছেলেকে বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে ফেরার পথে এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রবাসীসহ তার মা, ভাই ও বোন। মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৫০), তাদের মেয়ে আয়েশা বেগম (২৮), দুই ছেলে আরিফ ইসলামRead More
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী-২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখRead More
সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। এই নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সোমবার (১ জুন) রাতে এসএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন থেকে এসএমপি এলাকার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার জন্য সংশ্লিস্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সকল বিলবোর্ডের আলোকসজ্জ্বা, চলমান ওRead More
নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার জালালসাপ গ্রামে স্বামীর বাড়িতে নিজ বসতঘরের দরজার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। Post Views: 107
শিশুকে টেনে নিয়ে গেল খানজাহান আলী মাজারের কুমির
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে ফাতেমা (৭) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খানজাহান (রঃ) মাজারের দিঘিতে মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিখোঁজ শিশু ফাতেমা ও তার মা কয়েকদিন ধরে মাজার এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে সোমবার রাতে শিশুটি দিঘির ঘাটে গেলে হঠাৎ একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন ও দর্শনার্থীরা নৌকা নিয়ে দিঘিতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটিRead More
একদিনের সফরে সিলেটে বিরোধী দলীয় নেতা ডাঃ শফিক
বৈশাখী নিউজ ডেস্ক: একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি সোমবার (১ জুন) রাত ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছাঁন। সেখান থেকে রাত ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ইবনে সিনা হাসপাতালে বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রবীন জামায়াত নেতা সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে যাওয়ার কথা। সেখান থেকে তিনি নগরীর শিবগঞ্জ সবুজবাগস্থ বাসায় রাত্রিযাপনের জন্য অবস্থান করবেন। তিনি মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় যোগদান করবেন। এছাড়াRead More
টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের দ্বিতীয় রামসার সাইট ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষা এবং পর্যটন কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। অভিযানে পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে ৬টি হাউজবোটকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উচ্চ শব্দে গান বাজানোর কাজে ব্যবহৃত ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়েছে। রোববার (৩১ মে) দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক। এ সময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুলRead More


