Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু। শনিবার ( ১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হামের উপসর্গে একজন শিশু ঢাকায় মারা গেছে। আর বাকি তিনজন সিলেটে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকেRead More


নরসিংদীর মাধবদীতে ডাকাতের হাতে ব্যবসায়ী খুন

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলার মাধবদীর বলভদ্রাদি এলাকার ব্যবসায়ী মিলন মিয়ার বাড়ীতে দুর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তার বড়ভাই নিহত ও অপর এক ব্যাক্তি মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিহত শাহজাহান মিয়া (৫০) ও আহত হয়েছে সুরুজ মিয়া (৬০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল মিলন মিয়ার বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে। অস্ত্রের মুখে আলমারি ভেঙ্গে নগদRead More


সিলেটে বাসা দখলের ষড়যন্ত্রে লিপ্ত বাবলির পরিবার, অভিযোগ হুমায়ুন বখতের

বৈশাখী নিউজ ডেস্ক: বাসা থেকে উচ্ছেদ ও দখল করতে নানান অপপ্রচার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা ঐকতান ১২৫নং বাসার অধিবাসী মো. হুমায়ুন বখত। শনিবার (১৮ জুলাই) দুপুরের দিকে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, একই হোল্ডিংয়ের অধিবাসী প্রবাসী ফারুক ইবনে আম্বিয়া আলমগীর ও আব্দুল্লাহ সিদ্দেক আম্বিয়ার বোন ফাতেমা জান্নাত বাবলি গত ১৪ জুলাই সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবারের সদস্যদের নামে মানহানীকর বক্তব্য রেখেছেন যা মিথ্যাRead More


২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো বোর্ড

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের কথা ছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতিও নিচ্ছিল। তবে প্রশাসনিক ব্যস্ততায় তা কিছুটা পিছিয়ে যাচ্ছে। নতুন দিনক্ষণ জানা না গেলেও চলতি মাসের মধ্যেই এ ফল প্রকাশ করা হবে। শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরেরRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে মারা গেলো ৩ শিশু। মৃত শিশুরা হলো- সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডাবাটোর গ্রামের আলী হোসেনের ৭ মাস বয়সী ছেলে কামরুল, মৌলভীবাজারের কুলাউড়ার রানি চা বাগানের রাজনের ১০ মাস বয়সী সন্তান কৃপা এবং সিলেটের জকিগঞ্জের কলারকুটি গ্রামের মুকিত আহমদের ৪ মাস বয়সী ছেলে নাহিদ আহমদ। এদের মধ্যে প্রথম দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তৃতীয়জন ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এইRead More


ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। শুক্রবার (১৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ১০৬টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।Read More


যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার (১৭ জুলাই) টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। খবর রয়টার্স ও আনাদোলুর। সমুদ্রপথে সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালির কাছে একটি ট্যাংকারে মার্কিন মেরিন সেনারা অভিযান চালিয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে একটি মাইনযুক্ত এলাকা পার হওয়ার সময় দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেভল্যুশনারিRead More


রংপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগাছায় পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পর পর দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছানোর আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েন। এর ঠিক ১০ মিনিট পর সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনটি একই এলাকা অতিক্রম করার সময় আরওRead More


মার্কিন হামলার পর বিদ্যুৎ ব্যবহার নিয়ে ইরানের জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রথমবারের মতো সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও রেলস্টেশনের মতো বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ঘটনার পর নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার নিয়ে জরুরি বার্তা দিয়েছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোর ওপর মার্কিন হামলার পর বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশটির জ্বালানি মন্ত্রণালয় নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের এলাকাগুলো বর্তমানে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার প্রভাবRead More


কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, উড়ে গেছে ছাতা-চেয়ার

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো আঘাত হেনেছে। এ সময় সৈকতে পর্যটকদের বসার স্থান শতাধিক ছাতা-চেয়ার উড়ে তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ছাতা-চেয়ার। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডো আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি সৈকতের একটি অংশে আঘাত হানে। পুরো ঘটনাটি তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী হলেও এর তীব্রতায় সৈকতে অবস্থান করা পর্যটকেরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।Read More


Manual1 Ad Code
Manual6 Ad Code