Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মালয়েশিয়ার অভিবাসন বন্দি শিবিরে আড়াই বছরে ১৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ২০২৪ সালে শুরু হওয়া কঠোর অভিবাসন অভিযান শুরুর পর থেকে দেশটির অভিবাসন আটককেন্দ্রে (ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার) অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। আটককেন্দ্রগুলোর অতিরিক্ত ভিড়, চিকিৎসা অবহেলা ও অমানবিক পরিবেশকে এসব মৃত্যুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে অবিলম্বে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস। সম্প্রতি মালয়েশিয়ার পার্লামেন্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংস্থাটি এ দাবি জানায়। ফোর্টিফাই রাইটস জানায়, পার্লামেন্টে দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির অভিবাসন আটককেন্দ্রে মোট ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৯৩ জন পুরুষ, ৬০ জন নারীRead More


সিলেটে আইসিসিআর স্কলারশিপ ২০২৬-২৭-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য প্রোগ্রামের আয়োজন করে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে আইসিসিআর স্কলারশিপ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে ভারতীয় সহকারীRead More


সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি,Read More


আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

বৈশাখী নিউজ ডেস্ক: উজানের ঢল ও ভারী বৃষ্টিতে দেশের কয়েকটি নদীর পানি বাড়ছে। এরই মধ্যে কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে দেশের আরও ছয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (১৮ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার পানি আগামী পাঁচ দিন বাড়তে পারে। এতে ২০ থেকে ২২ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তথ্য অনুযায়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার এবংRead More


টাকার দাবিতে স্ত্রীকে নির্যাতন, মোটরসাইকেল থেকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে যাওয়ার জন্য টাকা দাবি করে স্ত্রীকে বেধড়ক মারধর এবং পরে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আলোচিত এ স্বামী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। গুরুতর আহত অবস্থায় অসহায় স্ত্রীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক বিদ্যুৎ কুমার দত্ত (৪০) রাজধানীর প্রাইম ইউনিভার্সিটির শিক্ষক। তিনি কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিউলি রানী রায় (৩২) কুষ্টিয়ার খোকসা উপজেলার নিরোধ কুমার রায়ের মেয়ে। শনিবার (১৮ জুলাই) দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে নিজেরRead More


শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অফিস সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া রোডের বাসিন্দা। তিনি আব্দুল করিমের ছেলে। অভিযান চলাকালে তাকে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলনরত অবস্থায় আটক করা হয়। পরে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত থাকারRead More


অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেটের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট সুরমা’র সাবেক স্টাফ ফটোসাংবাদিক আব্দুল খালিক কে দেখতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। শুক্রবার (১৭ জুলাই) সকালে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। পরে তাঁর সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া অনুষ্টিত হয়। মোনাজাত করেন বিশিষ্ট শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক। উল্লেখ্য, গত ১০ জুলাইRead More


সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা বন্ধের দাবিতে এসএমপি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতারা ছাত্রলীগের ঝটিকা মিছিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান। শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের জেলা ও মহানগর শাখা। এসময় ছাত্রদলের কর্মসূচিকে ঘিরে কমিশনার কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনারRead More


বিশ্বনাথে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন বাড়ির মালিক। উপজেলার পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই নারী (৫০) বাদী হয়ে নুর উদ্দিন (৫৫) কে একক অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই নারী পৌরসভার টিএনটি রোডের অভিযুক্ত নুর উদ্দিনের কলোনির ভাড়াটিয়া। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ। আর ভিকটিমের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন,Read More


সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আক্কাস আলী (৪৮)। তিনি সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা এবং আলী হোসেনের ছেলে। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কারাগারের ভেতরে আক্কাস আলী হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। বিষয়টি জানার পর কারারক্ষীরা দ্রুত তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর সময় তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হলেও রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মারাRead More


Manual1 Ad Code
Manual5 Ad Code