বৈশাখী নিউজ ২৪
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগম নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধার পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা ইনাতনগর এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে ওই বৃদ্ধা আছিয়া বেগম বাড়িতে একা থাকতেন। গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য জেলা শহর সুনামগঞ্জে যান আছিয়া বেগম। এরপর থেকে ওই বৃদ্ধার সাথে স্বজনদের কারো যোগাযোগ হয়নি। সোমবার রাতে স্থানীয়রা ওই তালাবদ্ধ ঘরটির পাশ দিয়ে যাতায়াতের সময় পচাRead More
বিশ্ব চিঠি দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলন কমেছে। এখন মনে চাইলেই টুক করে একটা মেসেজ পাঠিয়ে দেয়া যায়। কিন্তু একসময় এ চিঠি ছিল যোগাযোগের প্রধানতম মাধ্যম। আগে কোনো খবর দূরে কাউকে জানানোর জন্য বেশ সময় লাগত। যুদ্ধের ময়দান থেকে শুরু করে বন্ধুত্ব, প্রেম কিংবা দাপ্তরিক কাজ, কোথায় ছিল না চিঠি? তবে আজ যে চিঠি আর সেভাবে নেই, তা নিয়ে সন্দেহ নেই। এ হারিয়ে যাওয়া শিল্পকে ধরে রাখতে তাই প্রতি বছর ১ সেপ্টেম্বর পালিত হয়ে আসছে ‘আন্তর্জাতিক চিঠি দিবস’। অস্ট্রেলিয়ার লেখক, আলোকচিত্রী ও শিল্পী রিচার্ড সিম্পকিনRead More
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৭ বছরের বেশি সময় পর সরকার গঠনের পর এটিই দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময় দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন এবং বিএনপিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত করেন। তিনবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীRead More
জামালপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে রাজিব বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহিড়ী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ী কান্দা এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় এবং বাসটি উল্টে গিয়ে অটোরিকশার উপরে পড়ে। এ ঘটনার পর স্থানীয়রা চার জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধারRead More
সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ নামের একটি দোকানের বিপুল পরিমাণ কাপড় ও মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লক্ষ টাকা বলে দাবি করা হলেও ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়াRead More
চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন ২,৫৭৮ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন ২ হাজার ৫৭৮ বাংলাদেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই আবেদনকারীদের মধ্যে ১ হাজার ৪৮৩ জন প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এবং ১ হাজার ৯৫ জন দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আশ্রয় চেয়েছেন। আবেদনকারীদের মধ্যে ১ হাজার ৬৪৯ জন ছিলেন মূল আবেদনকারী এবং ৯২৯ জন নির্ভরশীল সদস্য। মোট আবেদনকারীর প্রায় ৬৪ শতাংশ মূল আবেদনকারী, আর ৩৬ শতাংশ নির্ভরশীল। প্রথম প্রান্তিকে মূল আবেদনকারী ছিলেন ৯৪৬ জন এবং নির্ভরশীল ৫৩৭ জন। দ্বিতীয় প্রান্তিকে এ সংখ্যা কমেRead More
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দুলাল আহমদ (৫৩) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যে সাড়ে ৬টার দিকে শরীফগঞ্জ ইউনিয়নের দুধের বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের মৃত ইস্কন্দর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত নিহত ও আহত মামলার (মামলা নং-১৪ ও ৬) এজাহারনামীয় আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এসব মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশRead More
গোলাপগঞ্জে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী আব্দুল আওয়াল পাভেল। তিনি দাবি করেছেন, পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। একই সঙ্গে তার দুই ভাইকে যুক্তরাজ্যে হেলথ কেয়ার ভিসায় পাঠানোর কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও তুলেছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গৌরাবাড়ি গ্রামের আব্দুল আহাদের পুত্র আব্দুল আওয়াল পাভেল। লিখিত বক্তব্যে পাভেল বলেন, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ডেপুটি বাজার এলাকার কাটাখালপাড় গ্রামের ময়মনুলRead More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। মুন্নির মৃত্যুর পর থেকে তাঁর শ্বশুরবাড়ির ননদ, মেঝো জা, শাশুড়ি ও মেঝো ভাসুরকে বাড়িতে দেখা যাচ্ছে না। তাঁদের থাকার ঘরগুলোও তালাবদ্ধ। এ ঘটনায় এখনো হত্যা মামলা হয়নি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটির তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ২৯ আগস্ট বিকেলে মুন্নির শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, তিনি যে ঘরে থাকতেন, সেই ঘরের স্টিলের দরজায় তালা ঝুলছে। পাশের ঘরগুলোতেও তালা দেওয়া। এসব ঘরে মানুষের কোনো সাড়াশব্দ পাওয়াRead More
কমলগঞ্জে সততা স্টোরের উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোর এর শুভ উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সততা স্টোরের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, বিদ্যালয়ের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, সহ সভাপতিRead More


