Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া এলাকায় নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে হৃদি দাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চম্পা রাণী অন্তঃসত্ত্বা ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যার দিকে ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবরটি জানাজানিRead More


রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবার ৪জন এবং সিলেটের ব্যবসায়ী ছাত্তারসহ একই পরিবারের তিন জনের হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায়ো সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ নেতা এমRead More


স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে নতুন বিধিনিষেধ ইসির

বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে প্রচারের ধরন ও পরিধিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আচরণবিধি অনুযায়ী মিছিল, পোস্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সুবিধা ব্যবহার, মাইক, বিলবোর্ড ও নির্বাচনী ক্যাম্প স্থাপনসহ প্রচারের বিভিন্ন ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রাখা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তাই নতুন করে নির্বাচনী আচরণবিধিমালা করতে হচ্ছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা ভেটিং হয়ে আসার পর সিটি নির্বাচনের আচরণবিধিমালা গেজেট আকারেRead More


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজার ছুঁই ছুঁই। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে চারজনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯১ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৯১ জনেরRead More


ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: অননুমোদিত এজেন্ট বা দালালের মাধ্যমে ভিসা প্রক্রিয়ায় জড়িত না হওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারতীয় হাইকমিশন। হাইকমিশন থেকে বলা হয়েছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি নির্ধারিত ও অফিশিয়াল পদ্ধতিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এতে আরও বলা হয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আবেদনকারীদের সতর্ক ও সচেতন থাকা জরুরি। প্রতারণা ও হয়রানি এড়াতে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।Read More


এসএমপির নির্মাণাধীন স্থাপনা ও ড্রোন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন অফিসার মেস, সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মাণাধীন অফিসার মেস এবং নগরীর নাইওরপুলে নির্মাণাধীন এসএমপি সদর দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি মোঃ আকরাম হোসেন উভয় স্থাপনার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, নির্মাণের গুণগত মান ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি নির্মাণকাজের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয়Read More


সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়া (৫৫), তার স্ত্রী হেনা আক্তার (৩৫), সাদিয়া আক্তার (১৫), তানিসা আক্তার (৮), ছেলে আরিফুল ইসলাম ফয়েজ (২০), আবু সুফিয়ান (১৩), ফয়েজের স্ত্রী রহিমা বেগম (১৯), ছেলে মো. রাইয়ান মিয়া (২), হেলাল মিয়ার ছোট ভাই বিল্লাল হোসেন (২২), বিল্লাল হোসেনের স্ত্রী তানজিনা বেগম (২০), তাদের মেয়ে সাবিনা বেগম (৪),Read More


সিলেটে ফল ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলস্টেশন এলাকার একটি স্থান থেকে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত লায়েছ মিয়া (৩৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লায়েছ মিয়া সিলেট নগরের শামিমাবাদ এলাকার মনিকা হলের পাশে একটি ভাড়া বাসায় থেকে মৌসুমি ফল ও সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দায়িত্ব পালনকালে পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা পরিষ্কার করার সময় একটি পা দেখতেRead More


সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও ও নৈনগাঁও মাঝপাড়ার মধ্যবর্তী সংযোগ ব্রিজের ওপর এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম নৈনগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৩০) এবং নৈনগাঁও মাঝপাড়ার আবুল খয়েরের ছেলেRead More


সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর রমজান মাসে ঢাকা থেকে সিলেটে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ও মৌলভীবাজারে তার কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মৌলভীবাজারের বাহারমর্দনে তার পারিবারিক বাড়িতে আজ কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে। দুপুর ১২টায় পরিবার ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকালে বাহারমর্দনে বিনামূল্যেRead More