বৈশাখী নিউজ ২৪
শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা,আহত ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাসেল মিয়া নামে একজন আহতের ঘটনা ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর রাত ৮টায় শমশেরনগর রেলস্টেশন প্লাটফর্মে হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী রাসেল মিয়া, শমশেরনগর বাজার অটোচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাছিত আলী, সাহাবউদ্দীন, হাছান আলী বলেন, শমশেরনগর অটোরিক্সা চালক সমিতির সভাপতি শফিক মিয়া ও তার সহযোগী জাকির মিয়া, সামাদ মিয়া, নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে দুই শতাধিক অটোরিক্সা থেকে অবৈধভাবে দুই হাজার, তিন হাজার টাকা ও মাসিক একশ’Read More
কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন সুস্থ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল তিন টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয় টায় প্রাপ্ত ভোট ও ফলাফল বিবরণী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ৩০৩ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আনিছুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাহাঙ্গীর মুন্না রানা দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সালেহ আহমদ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.Read More
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানি হয়েছে। এসময়ে ৩৫টি সড়ক দূর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। এরমধ্যে ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হন। যা চলতি বছরে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রানহানির ঘটনা। এর আগে চলতি বছরের মে মাসে সর্বোচ্চ ৫১ জনের প্রানহানির ঘটনা ঘটে। আগস্ট মাসে সড়ক দূর্ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় ৩টি সড়ক দূর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আগস্ট মাসে সবচেয়ে বেশি প্রানহানিRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)। এ লক্ষ্যে চিকিৎসার আগে, চিকিৎসাকালীন এবং চিকিৎসা-পরবর্তী সময়ে রোগীদের সহায়তা বাড়ানো, টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ এবং দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে এমএইচটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দাতো সুরিয়াগান্ধী সুপ্পিয়াহর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বৈঠকে এমএইচটিসির পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনা এবং অন্যান্য অনিয়মের দায়ে তিনটি পরিবহনের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৯ ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৯ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত মোটরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো এবং আসন বিন্যাসে পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনুমোদন ছাড়াই বাসের চেয়ারRead More
সারাদেশে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ধাপভিত্তিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করে চলতি মাসেই তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী নভেম্বরের শুরুতে ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হতে পারে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন তফসিল ঘোষণার অপেক্ষা। নীতিগতভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই ভোট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজ শেষ হয়েছে। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ চলছে। আচরণবিধির গেজেটও শিগগিরRead More
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। দুর্ঘটনার খবর পেয়েRead More
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। ট্যাংকার ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) কায়লোসহ তিনটি ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। তাদের দাবি, ইরানের বিপ্লবী গার্ড তাদের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানিদের তেলবাহী ট্যাংকারকে টার্গেট করা হয়েছে। এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত এ ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পর ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া ট্যাংকারটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এক্সে এ নিয়ে বিবৃতিতে সেন্টকম বলেছে, মার্কিন সামরিক বাহিনীর সেনাদের পেশাদারিত্ব ও নিখুঁততার কারণে (ইরানের) এম/টিRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটেরRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারেই তিনি হয়ে উঠেছিলেন দর্শকের হৃদয়ের ‘স্বপ্নের নায়ক’। কিন্তু মাত্র ২৪ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দেয়। সেই মৃত্যুর ৩০ বছর পূর্ণ হলো আজ। তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্কের অবসান হয়নি। বরং সাম্প্রতিক সময়ে মামলার নতুন তদন্ত ও দেহাবশেষ উত্তোলনের উদ্যোগে রহস্যটি আবারও সামনে এসেছে। যেভাবে থেমে যায় স্বপ্নের নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় চিত্রনায়ক সালমান শাহকে। পরেRead More


