Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২১

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৩১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরের ৬ দিনে ২৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টাRead More


ইতালিতে বছরে ১০ হাজার জনের কাজের সুযোগ: যাওয়া যাবে পরিবারসহ

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছর ইতালিতে বৈধভাবে প্রায় ১০ হাজার শ্রমিকের কাজের সুযোগ রয়েছে। পরিবারসহ এই সংখ্যা প্রায় ১২ হাজার পর্যন্ত পৌঁছায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রোর সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হাসান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী ও ইতালির রাষ্ট্রদূত। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ইতালিতে উল্লেখযোগ্যRead More


সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার আঙ্গারজুর এলাকার মিসবাউর রহমানের ছেলে এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), একই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে এহসান হোসেন (২৫), খাসা এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাহি (২৫) এবং আঙ্গারজুর এলাকার মৃত শাহ মোবারক হোসেনের ছেলে শাহ তাহমিদ আহমদ (৩৩)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে সিলেট নগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলেরRead More


হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারের ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন সার ও কীটনাশকের দোকান ইসলাম ট্রেডার্স, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি টেইলারের দোকান পুড়ে যায়। স্থানীয়রা জানান, ভোররাতে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা মালামাল বের করে আনার সুযোগ পাননি ব্যবসায়ীরা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতেRead More


সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল ও স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজুল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ভারতীয় ৬৯৩ পিস ফ্রাইডিল ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানেRead More


সিলেটে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ ভাই, বেঙ্গল লাউঞ্জ, পানসী ও রাজবাড়ি রেস্টুরেন্টের রান্নাঘর, ফ্রিজ, নিবন্ধনসহ বিভিন্ন বিষয় পরিদর্শন ও যাচাই করা হয়। অভিযানকালে রান্নাঘর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানাRead More


লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সমৃদ্ধ বনাঞ্চল ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান’ থেকে রাতের আঁধারে সাবাড় হচ্ছে বহু বর্ষীয়ান ও বিশালাকৃতির সেগুন গাছ। দেশের অন্যতম প্রধান এই জীববৈচিত্র্য রক্ষাগার থেকে একের পর এক মূল্যবান গাছ উধাও হয়ে যাওয়ায় উদ্যানের সামগ্রিক পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি উদ্যানের গভীর অরণ্য ও পরিধি এলাকা থেকে বিশালাকৃতির বেশ কয়েকটি সেগুন গাছ কেটে সাবাড় করছে সঙ্ঘবদ্ধ পাচারকারী চক্র। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল – কমলগঞ্জ সড়কের পাশ থেকে বিশালাকৃতির একটিRead More


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, রোগী ও স্বজনদের হয়রানি এবং চিকিৎসাসেবা গ্রহণে নানা বিড়ম্বনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ, সিলেট ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও চা শ্রমিক ইউনিয়ন মালিনীছড়ার যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাগ্রত নারী উন্নয়নRead More


হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

হকৃবি সংবাদদাতা: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সরকারের গৃহীত ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ২৫ টি বৃক্ষের চারা রোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গেRead More


সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মির্জাজাঙ্গাল এলাকার ‘স্বপ্নিল-২০’ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। নিহতের বোন জামাই জানান, তার স্ত্রী সিলেটের পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। তারা সোমবারই মির্জাজাঙ্গাল এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েRead More