Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া যাওয়ার উদ্দেশে রওনা দেওয়ার পর তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন যশোরের শার্শার পাঁচ যুবক। তারা প্রত্যেকে স্থানীয় দালালদের ৯ থেকে ১২ লাখ টাকা করে দিয়েছিলেন। তবে লিবিয়ায় পৌঁছানোর আগেই তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ যুবকেরা হলেন শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের ইয়াসিন আরাফাত, আনোয়ার হোসেন, রানা হোসেন, শাহিন আলম ও মেহেদী হাসান। স্বজনদের অভিযোগ, লিবিয়ার উদ্দেশে রওনা দেওয়ার তিন বছর পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। উল্টো জমি-জমা বিক্রি ও ধার-দেনা করে দালালদের দেওয়া টাকা শোধ করতে গিয়ে পরিবারগুলোRead More


হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়ে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকা থেকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। নিখোঁজ চার শিশু হলো—ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামেরRead More


সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। দুদকের আবেদনের প্রেক্ষিতে মার্কিন কর্তৃপক্ষের সরবরাহ করা এসব তথ্যের মধ্যে তাদের ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির নথিপত্র রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্র আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিদেশে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান চালাতে মার্কিন কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এফবিআই জাবেদ ও তারRead More


জগন্নাথপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের একটি নির্জন বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তবে দীর্ঘ দিন ধরে তিনি সপরিবারে জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের চানপুর গ্রামে বসবাস করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কামিনিপুর গ্রামের নতুন আগলা বাড়ির ওই ঘরটি কিছুটা নির্জন স্থানে হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত কম ছিল। সোমবার দুপুরের দিকে ঘরটি থেকে উৎকটRead More


সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। অপরদিকে, বর্তমানে এ পদে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদRead More


হজ প্যাকেজের খরচ কমেছে

বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে গত বছরের তুলনায় ২০২৭ সালের হজের মূল খরচ উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন। ধর্মমন্ত্রী জানান, গত ২০২৬ সালে খাবারের খরচ বাদে সরকারের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। চলতি বছর হজযাত্রীদের সুবিধার্থে মূল প্যাকেজের সঙ্গেই খাবারের খরচRead More


নৃত্যরত দুই যুবকের মৃত্যু, আড়াই বছর পর লাশ উত্তোলন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে ওরসের আসরে নাচতে নাচতে দুই যুবকের মৃত্যুর ঘটনার দীর্ঘ ২ বছর ৭ মাস পর মামলার তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আদালতের নির্দেশনা অনুযায়ী নবীগঞ্জ থানার পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে নিহত আব্দুল কালামের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। সকাল থেকেই কাকুড়া গ্রামের কবরস্থান এলাকায় উৎসুক জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়। ২০২৪ সালের ২৫ জানুয়ারি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের হযরত নবীন শাহ (রহ.) মাজারে ১৫৬তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরসকে কেন্দ্র করেRead More


কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুইজন সম্পর্কে খালাতো ভাই-বোন। নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা দুইজন পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানি লতিফা খাতুনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাদের জেঠা আবু বক্কর জানান, সোমবার সকাল ১১টার দিকে দুই শিশুসহ প্রতিবেশী আরেকজন শিশু ছেড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য নামে। এ সময় সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। প্রতিবেশী শিশুটি কাউকেRead More


১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, কীভাবে?

বৈশাখী নিউজ ডেস্ক: পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, অনলাইনের বিক্রেতা কিংবা সাধারণ মানুষের জন্য পার্সেল পরিবহনের খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ। কুরিয়ার সার্ভিসগুলোর উচ্চ মাশুলের কারণে অনেক সময় পণ্যের দামের চেয়ে পরিবহন খরচই বেশি পড়ে যায়। এই অবস্থায় সর্বসাধারণের জন্য অত্যন্ত সাশ্রয়ী, দ্রুত ও নির্ভরযোগ্য পার্সেল পরিবহন সেবা নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগ। ‘আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে ডাক বিভাগের স্পিডপোস্ট পার্সেল সেবা এখন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমানেRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯৭

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে। সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১Read More