Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় আছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ অবস্থান করছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। এই লঘুচাপের প্রভাবে দেশের তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ মার্চ) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এ দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এRead More


বান্দরবানে পর্যটকদের নিয়ে খাদে পড়ে গেল বাস, আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: পাহাড়ের বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ঢাকা থেকে বান্দরবানগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই পর্যটক। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে। গভীর রাতে বিকট শব্দে বাসটি খাদে পড়ে গেলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরইRead More


ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন— মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত আহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগেRead More


কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নারী-শিশুসহ নিহত ১২

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃত্যু হয়েছে। নিহত ১২ জনের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। রোববার (২২ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক। জানা যায়, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতেRead More


হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মাধবপুরে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের প্রচণ্ডতায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন- পিকআপ চালক ইব্রাহীম (৩৫) তার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। কিশোরগঞ্জের সজিব (১২) ও তার মা আসমা আক্তার (৪০)। এছাড়া একজন পুরুষের পরিচয় মেলেনি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন,Read More


হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সালামতপুর পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের কুরাগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে মিম আক্তার গত এক মাস ধরে নানাবাড়ি সালামতপুরে অবস্থান করছিল। ঈদের দিন বিকালে রাস্তা পারাপারের সময় নবীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোনায়েমRead More


সুনামগঞ্জ সীমান্তে ভারতে প্রবেশকালে নারীসহ আটক ৩

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতে প্রবেশকালে নারী সহ তিন জনকে আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে পেশাদার মানব পাচারকারি চক্রের মূল হোতা অধরাই রয়ে গেছে। শুক্রবার (১৯ মার্চ) রাতে আটককৃতদের সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ঝিগরওলা গ্রামের সুনীল সরকারের ছেলে মিঠুন সরকার, সহোদর জুটন সরকার, মিঠনের স্ত্রী শায়িন্তি নম দাস। শুক্রবার রাতে ২৮-বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের ট্যাকেরঘাট বিওপির সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে তিন জনকে আটক ও বাংলাদেশ-ভারত সীমান্ত গ্রাম সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়ার রাজেন্দ্র দাসের ছেলে মানব পাচারকারি চক্রের মুল হোতা তমাল দাসকে পলাতকRead More


সুনামগঞ্জে নৌকা ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের দিনে নানা বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মাদরাসার ছাত্রী সুফিয়া বেগমের। পথিমধ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে ডুবতে থাকা খেয়া নৌকা থেকে পড়ে তার ছোট ২ ভাই-বোন বেঁচে গেলেও সলিল সমাধি হয়েছে সুফিয়ার। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন বিকাল ৪টায় সুনামগঞ্জের তাহিরপুর লাউড়ের গড় জাদুকাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া বেগম (১০) তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের সতু মিয়ার মেয়ে। তাকে এবার স্থানীয় মাদরাসায় আওয়াল (১ম) শ্রেনীতে ভর্তি করা হয়েছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওইদিন বিকালে উপজেলার জাদুকাটা নদীর ওপারে শিমুলবাগান এলাকায় মানিগাওয়েRead More


ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে ইসরায়েল বিষয়টি স্বীকার করেছে, বিমানটিতে কোনো ক্ষতি হয়নি এবং পাইলটরা নিরাপদে ফিরে এসেছে। আইআরজিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোররাত ৩টা ৪৫ মিনিটে এই বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রেখেছে। তাদের দাবি, এটি গত তিন সপ্তাহে ইরানের আকাশে ধ্বংস করা  ইসরায়েলের তৃতীয় এফ-১৬ বিমান। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি তেহরানের আশপাশে হামলার মিশনে ছিল। এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং পাইলটরা নিরাপদে ফিরে এসেছে।Read More


প্রত্মসংগ্রাহক ও গবেষক হাবিবুল্লাহ পাঠান আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: প্রত্ম সংগ্রাহক ও গবেষক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান (৮৭) আর নেই। শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ক্যানসার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও পাঁচ নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুহাম্মদ হাবিবুল্লা পাঠান দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। এ ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। গত দেড় মাস আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তাঁর ফুসফুসের ক্যানসারেরRead More