বৈশাখী নিউজ ২৪
জাফলংয়ে পর্যটন কেন্দ্রে যুবককে কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। পর্যটকদের সেবার মান নিশ্চিত করতে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান পর্যটন এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবক আবির হাসান বাবুকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ইউএনওRead More
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ইসরায়েলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। রোববার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। আইডিএফ জানায়, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, নতুন করে হামলার এই ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার তারা ইরান থেকেRead More
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: জামায়াত আমির
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আজ কথায় কথায় সংবিধানের দোহাই দেয়া হয়। অথচ সংবিধানে ২০২৬ সালের নির্বাচন উল্লেখ ছিলনা, একটি দল সরকার গঠন করবে আবার একটি দল প্রধান বিরোধী দল হবে সেটিও সংবিধানে ছিল না। সেটা সম্ভব হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের কারণে। মনে রাখতে সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান। গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের বিকল্প নেই। তিনি বলেন, আমাদের দেশে অনেক সম্পদ রয়েছে। শুধুমাত্র চরিত্রের সম্পদের কারণে আমরা কাংখিত বাংলাদেশ পাচ্ছিনা। অথচ আমাদের দেশের সন্তানেরা পুরো বিশ্বেRead More
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরান দাবি করেছে, তাদের দেশীয়ভাবে তৈরি বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি শনিবার (২১ মার্চ) এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক এক সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এই স্টিলথ যুদ্ধবিমানের ওপর সফল আঘাত হানে। প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এফ-৩৫ কে তাদের উন্নত সামরিক প্রযুক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করে আসছিল। ইরানি সূত্র আরও দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করত যে, এ ধরনের স্টিলথ যুদ্ধবিমানকে কোনো বিমান-বিধ্বংসী ব্যবস্থা শনাক্ত বা লক্ষ্যবস্তুRead More
ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে : জামায়াত আমির
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিলেও এর কালো ছায়া এখনো রয়ে গেছে। জাতীয় নির্বাচন শেষে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়ালেও সংকট এখনো কাটেনি। সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসার প্রবণতা বিদ্যমান। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে, যা দুঃখজনক। রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি আস্থা কমে গেছে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি। রোববার (২২ মার্চ) সকালে সার্কিটRead More
হবিগঞ্জ সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সম্প্রতি ৫৫ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করেন। বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক দুইটি অভিযান চালায়। অভিযানে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে ফরেস্ট এলাকা ও গুইবিল সীমান্তসংলগ্ন স্থান থেকে গরুগুলো উদ্ধার করা হয়। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংস্থাটি।Read More
সিলেট সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় চার শিশুসহ আটক ১৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীনভাবে দেশে প্রবেশের সময় ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৪ জন শিশু রয়েছে। রোববার (২২ মার্চ) ভোর ৪টা ২০ মিনিটে জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে কদমখাল এলাকায় পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১), হালিমRead More
সুনামগঞ্জে শিমুল বাগান ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণের, আহত দুই বন্ধু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাফিকুল ইসলাম শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাুক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাফিকুল ইসলাম ও তার দুই বন্ধুকে নিয়ে শান্তিগঞ্জের নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গেRead More
সারাদেশে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করছে আম্বার আইটি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট ব্যবহার আরও সহজ করতে দেশব্যাপী ওয়াই-ফাই জোন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে আম্বার আইটি লিমিটেড। এসব জোনে প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহকেরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম ধাপে দেশের পাঁচটি স্থানে ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যে ধাপে ধাপে মোট ৫০০টি জোন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ এলাকাকে অগ্রাধিকার দিয়ে এসব পয়েন্ট স্থাপন করা হবে। ওয়াই-ফাই জোন পরিচালনায় স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। ফার্মেসি, চায়ের দোকান কিংবা মুদি দোকানের মতো ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই গড়ে তোলা হবে এসব পয়েন্ট। এতেRead More
তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ‘অত্যন্ত ভয়ানক বিস্ফোরণ’
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অত্যন্ত ভয়ানক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (২২ মার্চ) সেখানে বিস্ফোরণ হয়। ইরানি যুদ্ধ ব্লগার ‘ভাহিদ অনলাইন’ বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন বিস্ফোরণ হয়েছে তেহরানের পারদিস এবং পার্শ্ববর্তী শহর দামাভান্দে। মামলেকেটে নামে ব্লগারদের অপর একটি গ্রুপ বলেছে, দামাভান্দের কাছে অন্তত তিনটি বিকট বিস্ফোরণ হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার তেহরানে নতুন করে ব্যাপক হামলার ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। তাদের এ ঘোষণার কিছু পরই অত্যন্ত বিকট বিস্ফোরণগুলো হলো। ইসরায়েলিরা তেহরানের কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে সেটি এখনো নিশ্চিত নয়। এদিকে এরআগে যুক্তরাষ্ট্রেরRead More


