বৈশাখী নিউজ ২৪
নিখোঁজের ৬০ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজের দুই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিনের। গত ৮ জুলাই সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে নিখোঁজ হন তিনি। এরপর ৬২ দিন পেরিয়ে গেলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। জেলিন নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন সময় অনুসন্ধান ও অভিযান চালানোর কথা জানানো হয়েছে। কিন্তু দীর্ঘ দুই মাসেও তার সন্ধান না মেলায় স্বজনদের উদ্বেগ ক্রমেই বাড়ছে। একইRead More
সিলেটে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা, মেডিকেল সেন্টারকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা, কোনো পরীক্ষা ও রক্তের নমুনা (ব্লাড স্যাম্পল) না নিয়েই ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোড এলাকায় অবস্থিত হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। অভিযানকালে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং মেডিকেল পরীক্ষার নামে বিভিন্ন অনিয়মেরRead More
শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চিংড়িতে জেলি পাওয়ায় দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক দুই ঘটনায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে নতুন বাজারের বিভিন্ন খাদ্যপণ্য পরীক্ষা করা হয়। এ সময় বিক্রির জন্য রাখাRead More
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগ উঠেছে। নৌযান মালিক ও শ্রমিকদের অভিযোগ, ছাতক নদীবন্দর এলাকায় চলাচলকারী প্রতিটি বাল্কহেড থেকে বিভিন্ন খাতে ১৩ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে এসব অর্থ কোন খাতে এবং কোন সরকারি নির্ধারিত ট্যারিফের ভিত্তিতে নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দেওয়া সাময়িক কার্যাদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, নৌযান থেকে কর্তৃপক্ষের অনুমোদিত শুল্কের হার অনুযায়ী শুল্ক আদায় করতে হবে এবং অধিক শুল্ক নেওয়া যাবে না। একই সঙ্গে ইজারারRead More
সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৫৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। একই সময়ে নতুন করে ১৪৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। মারা যাওয়া শিশুটি হবিগঞ্জ জেলার বাসিন্দা। দুই বছর বয়সী ওই শিশু হাম উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর সর্বশেষ প্রতিবেদনেRead More
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। হাতে দেশে ফেরার টিকেট থাকলেও বিমানে ওঠা হয়নি তাদের। স্থানীয় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত প্রবাসীরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-করিম উদ্দিন ও খালিদ মিয়া। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রামRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে সরবরাহের নামে প্রতারণা করা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)। তাদের বাড়ি নড়াইল সদর উপজেলার ভওয়াখালী এলাকায়। পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দাম ও বিশেষ ছাড়ের প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিত। পরে পণ্য সরবরাহRead More
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং নকল পণ্য সরবরাহের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুর বাজারে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জরিমানা করা হয়। র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মীরপুর বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে জাতীয় ভোক্তা অধিকারRead More
জগন্নাথপুরে স্ত্রী চলে যাওয়ায় পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের বাড়ি থেকে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, স্ত্রী চলে যাওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,Read More
সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ১৪২ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম তেঘরিয়া সাকিন নতুন কোর্ট পয়েন্টের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র্যাবের দল আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তারাRead More


