Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান। তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করে দেশে আনা হয়েছে। তিনি আরও জানান, এ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল, যা উদ্ধারেRead More


৫ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন যারা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী হবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনRead More


ঈদযাত্রায় দুর্ঘটনারোধে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য

লায়ন মোঃ গনি মিয়া বাবুল: এবছর পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ও পরে দেশে সড়ক, রেল ও নৌ-দুর্ঘটনা বেড়েছে। এসকল দুর্ঘটনায় তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এক তথ্যমতে, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২৭৪ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। গত বছরের ঈদুল ফিতরের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছিল, কিন্তু এবারের ঈদে প্রাণহানির সংখ্যা বেড়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন। এইRead More


সিলেটে বেড়েছে হামের সংক্রমণ, আইসোলেশন সেন্টার চালু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক আইসোলেশন সেন্টার হিসেবে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৪ নম্বর ইউনিট ডেডিকেটেড করা হয়েছে। সেখানে গত তিন দিনে ৩০ জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ থেকে আইসোলেশন চালুর পর গত তিন দিনে ৩০ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৬ জন ভর্তি আছে। দেড় বছরের শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি নগরীর মদিনা মার্কেট এলাকার সাব্বির আহমদ জানান, তাঁর দেড় বছরের বাচ্চা আমায়রা জ্বর-কাশি-ডায়রিয়া নিয়ে ভর্তি হয় ওসমানী হাসপাতালে। পরে তাঁকে বলা হয়, বাচ্চারRead More


‘চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করছে সরকার’

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে চতুর্থ শ্রেণি থেকে উচ্চপর্যায় পর্যন্ত খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম-এর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগটি ক্ষমতাসীন দলের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে নেওয়া হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে সাতটি খেলা দিয়ে এ কর্মসূচি শুরু করা হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এতে আরও নতুন নতুন খেলা যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্বারোপRead More


কুলাউড়া ইসাছড়া খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পান গাছ কেটে সাবাড়

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে অনন্ত নামে এক খাসিয়ার সহস্রাধিক পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত অন্তত বলেন, ‘শনিবার দিবাগত রাতে আমার প্রায় ১ হাজার পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকালে গিয়ে দেখতে পাই আমার প্রায় সকল পান গাছ মধ্য খানে কাটা। পান চাষ আমার একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম ছিলো। আমাদের সঙ্গে কারো শত্রুতাও নেই। কিন্তু কে বা কারা এ পানগাছগুলো কেটেছে তা আমি জানি না। এতে আমার প্রায় আড়াই লাখ টাকাRead More


মালয়েশিয়ায় ১ এপ্রিল থেকে পেট্রোল কিনতে বিদেশি কার্ডে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ভর্তুকির অপব্যবহার ঠেকানো এবং প্রকৃত যোগ্যদের কাছে সুবিধা পৌঁছে দিতে আগামী বুধবার (১ এপ্রিল) থেকে সারা দেশের সব পেট্রোল স্টেশনে RON95 পেট্রোল কেনার ক্ষেত্রে বিদেশি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে ধাপে ধাপে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের (KPDN) এনফোর্সমেন্ট মহাপরিচালক দাতুক আজমান আদম জানান, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো RON95 ভর্তুকি যেন শুধুমাত্র যোগ্য নাগরিকরাই পান এবং বিদেশি নম্বরপ্লেটযুক্ত যানবাহনসহ বিভিন্ন পক্ষের অপব্যবহার বন্ধ করা। তিনি বলেন, RON95 পেট্রোলের ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণে এটি একটি নতুন ব্যবস্থা। অতীতে দেখা গেছে, বিদেশি নম্বরপ্লেটযুক্ত অনেক যানবাহন স্বয়ংক্রিয়Read More


সিলেটের ‘শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া’ ধ্বংসের মুখে, সংস্কারের দাবি

সজল ঘোষ: সিলেট নগরের কালিঘাটস্থ ‘শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া’ জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসের মুখে রয়েছে। আখড়াটি প্রতিষ্ঠার পর থেকে সংস্কারের অভাবে এই করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। পরিচালনা কমিটির দায়িত্বহীনতা ও অবহেলার কারণে আখড়াটির সংস্কার ও আধুনিকায়নের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এজন্য সনাতন ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগীদের মনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এদিকে, আখড়াটির সেবায়িত শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী দীর্ঘদিন ধরে পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত। তিনি অর্থ সংকটের কারণে চিকিৎসা করাতে পারছেন না। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ‘শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া’ সংস্কার ও আধুনিকায়ন করার জন্য সনাতন ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগীরা বাংলাদেশ জাতীয়তাবাদীRead More


খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, আহত ৪ বন্ধু

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। তবে, অলৌকিকভাবে এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন প্রাইভেটকারটিতে থাকা চার বন্ধু। তারা সবাই খুলনা নগরীর শিরোমনি এলাকার বাসিন্দা। মশিয়ালি এলাকায় একটি ক্রিকেট ম্যাচ শেষে বাড়িতে ফিরছিলেন তারা। রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকার নিয়ে আফিলগেট এলাকায় একটি অরক্ষিত (অবৈধ) রেলক্রসিং পার হচ্ছিল চার বন্ধু। তাদের গাড়িটি যখনই রেললাইনের ওপর ওঠে, তখনই ঢাকা থেকে খুলনার দিকে দ্রুত বেগে ধেয়ে চলা ‘সুন্দরবন এক্সপ্রেস’ সেটিকে সজোরে ধাক্কা দেয়।Read More


হবিগঞ্জে দুপক্ষের মধ্যে সংঘর্ষে, আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মশাদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শিশুদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার ঘটনা ঘটে। এ নিয়ে মশাদিয়া গ্রামের সেনু মিয়া ও আওয়াল মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালেRead More