Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া জানিয়েছেন, নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে—অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০)। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বর্ণনায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবংRead More


অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সরকার ও ইউজিসির অনুমোদন ব্যতীত পরিচালিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে অনুমোদন পাওয়ার লক্ষ্যে এসব প্রতিষ্ঠানকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, সরকার ও ইউজিসির কোনো অনুমতি ছাড়াই বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিতRead More


১ ডলারের বিপরীতে রেকর্ড ভেঙে ৯৫ ছাড়ালো ভারতীয় রুপি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সোমবার (৩০ মার্চ) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে রুপির দর সর্বনিম্ন ৯৫ দশমিক ২২-এ পৌঁছায়, যা এযাবৎকালের সর্বনিম্ন। দিনের শুরুতে কিছুটা শক্তিশালী অবস্থানে থাকলেও পরে সেই গতি ধরে রাখতে পারেনি রুপি। সকালে ৯৩ দশমিক ৬২ দরে লেনদেন শুরু করে তা ৯৩ দশমিক ৫৭ পর্যন্ত উন্নতি করলেও দ্রুতই পতন শুরু হয়। শেষ পর্যন্ত দিনের মধ্যেই বড় ধস নেমে ৯৫ দশমিক ২২-এ পৌঁছে যায়। এর আগের কার্যদিবস শুক্রবারও বড় ধাক্কা খেয়েছিল রুপি। সেদিন ৮৯Read More


এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে বোর্ডগুলো চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুনের প্রথমার্ধে নেওয়ার পরিকল্পনা করে। সেই সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এদিকে আগামী ২১ এপ্রিল থেকে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরুRead More


সুনামগঞ্জে নদীতে কৃষকের ভাসমান ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে মিয়ারচর এলাকায় আজগর আলী নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে নদীর পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত আজগর আলী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে চা পান করেন। পরে স্ত্রী বাড়ি ফিরে গেলেও জরুরি কাজের কথা বলে তিনি বাইরে থেকে যান। এরপর রাতভর আর বাড়ি ফেরেননি। সোমবার দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবরRead More


এবারের ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন, আহত ১২৮৮

বৈশাখী নিউজ ডেস্ক: এ বছর ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং এক হাজার ২৮৮ জন আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদযাত্রায় ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও এক হাজার ৪৬ জন আহত হয়েছেন। নৌপথে আটটি দুর্ঘটনায় আটজন নিহত, ১৯ জন আহত ও তিনজন নিখোঁজ আছেন। রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। সংবাদ সম্মেলনেRead More


হবিগঞ্জে ওএমএস চাল পাচারের অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস)-এর চাল পাচারের অভিযোগে আটক জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। জানা গেছে, জাকারিয়া চৌধুরী রতন করাব ইউনিয়নের একজন অনুমোদিত ডিলার ছিলেন এবং তিনি করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম করে আসছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধেRead More


সিলেটে ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ পিকআপ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় একটি পিকআপ গাড়ি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জালালাবাদ থানার এসআই (নিঃ) মো. ফাইনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানাধীন তেমুখী পয়েন্টে হাজী সুন্দর আলী জামে মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় ঢাকা মেট্রো-ন-২৩-৩৬৯৪ নম্বরের একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে অজ্ঞাতনামা চালক পুলিশের নির্দেশ অমান্য করে গাড়িটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে পরিত্যক্ত পিকআপটি তল্লাশি করে পুলিশ ২,৬৪০ পিস ‘POND’SRead More


এডভোকেট মনির উদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মনির উদ্দিন এর উপর সন্ত্রাশী হামলার প্রতিবাদে ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সোমবার (৩০ মার্চ) বেলা ২টায় জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের। সমিতির যুগ্ম-সম্পাদক-১ এডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট হেদায়েত হোসেন তানবীর এর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক সাধারণRead More


সিলেটে ব্যাংক হিসাব থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ব্যবসায়ীর

বৈশাখী নিউজ ডেস্ক: সংঘবদ্ধ প্রতারক চক্র ব্যাংক অ্যাপস হ্যাকড করে সিলেটের এক গ্রাহকের তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ধরনের অবৈধ লেনদেনের দায়ভার ব্যাংক কর্তৃপক্ষের ওপর বর্তায় দাবি করে ক্ষতিপূরণ চেয়েছেন ভুক্তভোগী। সোমবার (৩০ মার্চ) বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার মো. আব্দুল হান্নান চৌধুরীর পুত্র মো. ইসমাইল হোসেন আজাদ চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৬ মার্চ তার ব্যক্তিগত স্মার্টফোন হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তিনি দেখতে পান, তার ব্যাংক হিসাব থেকে ৩ লাখRead More