Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা 

বৈশাখী নিউজ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারসহ হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে টানা ৩২ দিন ধরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেইসঙ্গে ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে ইরানের জ্বালানি ও পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনাও।  তবে, শক্ত জবাব দিয়ে চলেছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলনে ভয়ংকর সব হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। সব মিলিয়ে যতটা সহজে ইরানকে পরাস্ত করবেন বলে ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা,Read More


সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। জরুরি এ বার্তায় চলমান যুদ্ধ সংক্রান্ত কোনো ধরনের ছবি বা ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সৌদির প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়ে, সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কতাবাণী প্রচার করা হয়েছে। মিসাইল বা ড্রোন প্রতিরোধ অথবা মিসাইল বা ড্রোন প্রতিরোধ করার পর মাটিতে পতিত হওয়া পরবর্তী যে কোনো ধরনেরRead More


সুনামগঞ্জে বন্ধ দোকানে মিলল ২ হাজার লিটার ডিজেল

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২ হাজার ৮০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ, উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে অংশ নেয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাচনা বাজারের একটি বন্ধ দোকানে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করা হয়েছে। অভিযানে দোকানটি তল্লাশি করে এই ডিজেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ডিজেল পরে যমুনা অয়েল কম্পানি লিমিটেডের বার্জ ডিপোর ব্যবস্থাপকের কাছেRead More


মৌলভীবাজারে মাঠে জমে থাকা পানিতে ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ফসলের মাঠে জমে থাকা পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামের এ ঘটনায় তিন পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, সকালে হঠাৎ ঝড়-বৃষ্টি হলে স্থানীয় খেতের জমি পানিতে ভরে যায়। বৃষ্টি থামার পর দুপুর দেড়টার দিকে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে মাদ্রাসাছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে মাদ্রাসাছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে স্কুলছাত্র লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে যায়। এ সময় মাটি কেটে নিচু করাRead More


বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

বৈশাখী নিউজ ডেস্ক: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই লঘুচাপের প্রভাবে টানা তিনদিন অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। বুধবার (১ এপ্রিল) সকালে আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২Read More


১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত শ্বেতপত্র বা কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ ছিল আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার। বছর হিসেবে হিসাব করলে, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে।Read More


সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির

বৈশাখী নিউজ ডেস্ক: সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের (এমপি) নিয়ে আবারও ওয়াকআউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়ার এক পর্যায়ে দলীয় ও জোটসঙ্গী এনসিপির এমপিদের নিয়ে ওয়াকআউট করেন বিরোধীদলীয় নেতা। অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ আদেশের বিষয়ে যথাযথ প্রতিকার পাওয়া যায়নি এবং আইনমন্ত্রী কর্তৃক বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোট’ বা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে দাবি করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন যে, তাদেরRead More


মার্চ মাসে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে

বৈশাখী নিউজ ডেস্ক: নতুন এক রেকর্ডের দেখা মিলেছে দেশের রেমিট্যান্স প্রবাহে। সদ্যবিদায়ী মার্চের পুরো সময়ে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্বাধীনতার পর এটিই দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে এ তথ্য। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, মার্চের পুরো সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার। আগের ফেব্রুয়ারি মাসের চেয়ে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে এবার। আর গত বছরের একইRead More


ঈদের পর সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে পাথর আমদানী শুরু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে ঈদের ছুটি শেষে পুনরায় শুরু হয়েছে পাথর আমদানী। ছুটির পর স্থলবন্দরটি চালু হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ফিরে পেয়েছে কর্মচাঞ্চল্য। বন্দর ও পোর্ট কর্তৃপক্ষ সঠিক নিয়ম অনুসরন করে গাড়ী পরিমাপ ও ওজন নির্ণয়ের পর খালাস করছেন আমদানীকৃত পণ্য। অতি সম্প্রতি একটি সংবাদ প্রকাশের পর স্থলবন্দর কর্তৃপক্ষের নজরে আসে। যার কারনে বন্দর কর্তৃপক্ষ আরও অতিরিক্ত গুরুত্বের সহিত বন্দরের কার্যক্রম পরিচালনা করে রাজস্ব আদায় করছেন। এ বিষয়ে তামাবিল স্থল বন্দরের ব্যবসায়ী মিছবাহুল আম্বিয়া জানান, যথা নিয়ম অনুসরণ করে তামাবিল স্থল বন্দর দিয়ে আমরা ভারত হতেRead More


স্কলার্সহোমে ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর (অব.) ৬ষ্ট মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণসভা ও ৫ম ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসের হলরুমে কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে ও শিক্ষক এ. এস মো: কামরুল হকের পরিচালনায় শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব মো: সাইফুল করিম চৌধুরী হায়াত। স্মৃতিচারণRead More