বৈশাখী নিউজ ২৪
সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (৩ মার্চ) ‘বি’ ইউনিটের (মানবিক শিক্ষা) অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগামী শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও আব্দুল মজিদ কলেজে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। দুই কেন্দ্রে ১ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ৬৮১ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৩.৯৪Read More
সিলেটে ৫৩ বছর পর কবর স্থানান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় প্রায় ৫৩ বছর পুরোনো কবর স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বাদ জুম্মা মোগলাবাজার ইউনিয়নের জাহানপুরে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য এই কবর স্থানান্তর করা হয়। ৭টি কবরের মধ্যে ২টি কবর স্থানান্তর করা হয়েছে, বাকিগুলো স্থানান্তরে প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান-এর ছোট ভাই, যুক্তরাষ্ট্র প্রবাসী জুবেদুর রহমান মসজিদ ও মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেন। এ জন্য নির্ধারিত স্থানে থাকা পুরোনো কবরগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, প্রায়Read More
ছাত্রদল নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ও ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৫) গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মোহন নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের নেতা ও জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ছিলেন। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বন্ধুদের সঙ্গে সাড়া গোপালপুর রেললাইনের পাশে একটিRead More
কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ বহিস্কার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়াRead More
চৈত্রে ভোরের কুয়াশায় ঢেকে যায় পঞ্চগড়
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাংলা চৈত্র মাসে সাধারণত তীব্র গরমের প্রভাব থাকার কথা থাকলেও চলতি বছরে এপ্রিল মাসের শুরুতে পঞ্চগড় জেলায় দেখা দিয়েছে ব্যতিক্রমী আবহাওয়া। ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো জেলা , যা স্থানীয়দের মাঝে বিস্ময় সৃষ্টি করেছে। গত ২দিন ধরে ভোর থেকে সকাল ৭ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। অনেক স্থানে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এতে করে কুয়াশার কারণে বিভিন্ন যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে । স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, চৈত্র মাসে এমন কুয়াশাRead More
বড় বোনকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯) এর অভিযানে বড় বোন হত্যা মামলার প্রধান আসামি ছোট ভাই আক্তার হোসেন (৩২) কে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার(২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর এলাকার বাসিন্দা মাহমুদা বেগম (৪৫) গত ২০ মার্চ রাতে নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। তিনি তার এক মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। পারিবারিক বিরোধ ও টাকার লেনদেনকে কেন্দ্র করে তার ছোট ভাই আক্তার হোসেনেরRead More
মৌলভীবাজারে নিখোঁজের পর খাল থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলা-এ নিখোঁজের ৯ ঘণ্টা পর শাহিন মিয়া (৫৫) নামে স্থানীয় এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন মিয়া রায়পুর গ্রামের বাসিন্দা এবং কামালপুর ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে শাহিন মিয়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন গয়ঘর এলাকার একটি খালে তারRead More
৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: স্পিকার গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক পাল্টা আঘাতের পর গোটা মধ্যপ্রাচ্যে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই উদ্ভূত পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের নাম লিখিয়েছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ কথা বলেছেন। বাঘের গালিবাফ বলেন, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচারণা’ লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানি গণমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। এর আগে হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,Read More
১৯৭১ এর এই দিনে কমলগঞ্জে একসাথে ৫৮ শ্রমিককে হত্যা
প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে গণহত্যা চালানো হয় ১৯৭১ সালের ৩ এপ্রিল। এই বাগানের ম্যানেজার ছিল একজন বিহারী। ২৫ শে মার্চের কিছু আগে ম্যানেজার বাগান ছেড়ে চলে যায়। ২৫ শে মার্চের পর অনেক কর্মাচারীরাও বাগান ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। বাগানের শুধু রয়ে যায় অনাহারে অর্ধাহারে নির্জীব দেহের শ্রমিকেরা। ১৯৭০ সালের নির্বাচনে তাকে ভোট না দেয়ার কারনে মৌলভীবাজারের তখনকার মুসলিম লীগ নেতা এসে তাদের তখন নিয়মিত ভয় দেখাতেন। এইদিনে একসাথে ৫৮ জন চা শ্রমিককে হত্যা করে পাকবাহিনী। মহান মুক্তিযুদ্ধ চলাকালীনRead More
হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫
বৈশাখী নিউজ ডেস্ক: বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন ২৬ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার তথ্য নিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিতRead More


