Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে রোববার শুরু হচ্ছে শহীদ জিয়া গ্রন্থমেলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে শহীদ জিয়া গ্রন্থমেলা। এদিকে মেলাকে সফলের লক্ষ্যে কমল সাহিত্য পরিষদের আয়োজনে “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা” সফলভাবে আয়োজনের লক্ষ্যে লেখক ও সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজু। তিনি বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং লেখক-সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণই আয়োজনকে সফলতার দিকে এগিয়ে নেবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-Read More


সিলেটের সাংবাদিকতা অঙ্গনের নক্ষত্র ছিলেন হারিস মোহাম্মদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জল নক্ষত্র ছিলেন হারিস মোহাম্মদ। জীবদ্দশায় তিনি সততার সাথে সাংবাদিকতা করে গেছেন। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় কেটেছে সংগ্রাম করে। তবুও কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। শুক্রবার (০৩ এপ্রিল) সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের ১৬তম মৃত্যু বার্ষিকী ছিল। এদিন বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব কর্তৃক মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সতীর্থ সহকর্মী সাংবাদিক ও পরিবারের সদস্যরা। তারা বলেন, হারিস মোহাম্মদ সিলেটেরRead More


প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, সিলেটে গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শুক্রবার (৩ এপ্রিল) র‌্যাব-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসছিল। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে তারা অর্থ হাতিয়ে নিত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে সিলেট নগরীর কাজীটুলা এলাকার একটি বাসায় অভিযানRead More


পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান সরকার রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করেছে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) থেকে কার্যকর এই পদক্ষেপের জন্য সরকার ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় করবে। এর আগে, বৃহস্পতিবার পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক ঘোষণা করেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে দেশটিতে পেট্রোলের দাম ৪৩ শতাংশ ও ডিজেলের দাম ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন দামের ফলে পেট্রোল প্রতি লিটার ৪৫৮.৪০Read More


পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে বন্ধ ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বড় পরিসরে বাড়িয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণায় পাকিস্তানে ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ এবং পেট্রোলের দাম ৪২ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে ডিজেলের দাম লিটারপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ৫২০ দশমিক ৩৫ রুপি এবং পেট্রোলের দাম হয়েছে ৪৫৮ দশমিক ৪০ রুপি। কেরোসিন তেলের দামও বাড়িয়ে ৪৫৭ দশমিক ৮০ রুপি নির্ধারণ করা হয়েছে। ঘোষণা দেওয়ার পরপরই দেশজুড়ে নতুন মূল্য কার্যকর হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রী আলী পারভেজRead More


১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ শিশু। এ সময় মারা গেছে তিনজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ জন শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাRead More


সিলেটের ৫ শতাধিক চা শ্রমিক প্রথমবার জেনেছেন তাদের রক্তের গ্রুপ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুটি চা বাগানের শ্রমিকদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার ব্যবস্থা করেছে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট (একডো)। শুক্রবার (৩ এপ্রিল) সিলেটের দলদলি ও কেওয়াছড়া চা বাগানের শ্রমিকরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান। সিলেটের চা শ্রমিকদের সংগঠন ‘চা শ্রমিক নারী মঞ্চ’ এর আয়োজনে একডোর সার্বিক তত্ত্বাবধানে ও সিলেট রেডক্রিসেন্টের সহযোগিতায় ‘ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে’ ২টি চা বাগানের বিভিন্ন বয়সের প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ, শিশু রক্তের গ্রুপ পরীক্ষা করান। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত দলদলি ও কেওয়াছড়া চা বাগানে চলে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে। এসময়Read More


দেশের মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্য মন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই। আমরা সাশ্রয়ী হবো যেন আরা জ্বালানী সেইভ করতে পারি। সেইভ করলে আমরা জ্বালানী দীর্ঘ সময় ব্যবহার করতে পারবো। আমরা যদি সেইভ করতে পারি দেশের জন্য জ্বালানী কম আমদানী করতে হবে। এত আমাদের বৈদেশিক মুদ্রার খরচ হবে কম। জ্বালানী নিয়ে অহেতুক আতংকিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাভাবিকতা বজায় রাখতে হবে। তাই এই স্বাভাবিকতা বজায় রাখার জন্য আমার সকলেরRead More


ইফতেখার আহমদ দিনার গুমের ১৪ বছর, সন্ধান কামনায় দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: ২০১২ সালের ৩ এপ্রিল ১৪ বছর থেকে গুম সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার এর সন্ধান কামনায় পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) নগরীর উপশহরস্থ ছোট বোন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব, সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াকRead More


বৃষ্টির পানিতে দেখার হাওরে জলাবদ্ধতা, ডুবছে সোনালী ফসল

সুনামগঞ্জ প্রতিনিধি: গত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জের দেখার হাওরের প্রায় ১২শত হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকরা তাদের ফসল বাঁচাতে প্রাশাসনের কাছে ফসল রক্ষা বাঁধ কেটে পানি নিষ্কাশনের দাবি জানিয়ে আসলেও কোন প্রতিকার না পাওয়ায় বিভিন্ন জায়গায় কৃষকরা শেলু মেশিন বসিয়ে পানি নিষ্কাশন করছেন। কিন্তু তাতেও কোন লাভ না হওয়ায় এবার কৃষকরা কেটে দিলেন ফসল রক্ষা বাঁধ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর অংশের পূর্ব পাগলা ইউনিয়নের কাড়াড়াই বাঁধ কেটেদেন ইউনিয়নের সাধারণ কৃষকরা। এসময় কয়েকশত কৃষক উপস্থিত থেকে ভেকু মেশিনের সাহায্যে বাঁধটি কেটে দেন তারা। সরেজমিনেRead More