Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ বাজার এলাকায় হক ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— কুড়িগ্রামের রৌমারী থানার চর নতুন বন্দর গ্রামের মৃত লালRead More


ছাত‌কের ৩ যুবককে কাশ্মীরে নেওয়ার পর নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতের কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে সুনামগঞ্জের ছাতক উপজেলার তিন যুবককে ভারতে নিয়ে যাওয়ার পর তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নিখোঁজ এক যুবকের মা। এ ঘটনায় ছাতক থানায় অভিযোগের পর সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিখোঁজ তিন যুবক হলেন—ছাতক উপজেলার সৈদেরগাঁও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে সোহেল মিয়া, একই গ্রামের মৃত রুসমত আলীর ছেলে আয়াছ আলী এবং জালিয়ারপাড় গ্রামের আনছার আলীর ছেলে আলাRead More


‘খেলাপি ঋণের হারে বাংলাদেশ শীর্ষে ও দুর্নীতি নৈরাজ্যে জাতি উদ্বিগ্ন’

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯শে সেপ্টেম্বর দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা, দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম জাতীয় কণ্ঠস্বর ও নিঃস্বার্থ গণসংগঠক, জ্যৈষ্ঠ আইনজীবী নাসির উদ্দিন এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন, চলমান দুর্নীতি অনিয়ম নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির মাসিক সভা গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বন্দরবাজার কুদরতউল্লা মসজিদ মার্কেটস্থ তৃতীয় তলা কার্যালয় অনুষ্ঠিত হয়। ফোরামের স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক নেছারুল হক চৌধুরী বুস্তান স্যারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, শেখ মোঃ লায়েকRead More


মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটের মামলা প্রত্যাহারে প্রতিপক্ষ হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেছের প্রবাসীর স্ত্রী মুন্নি আক্তার। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে গত ২৪ আগষ্ট রাত ৯ঘটিকায় পার্শ্ববর্তী বাড়ির সাকিল মিয়াসহ অন্যান্যরা হামলা ও লুটপাটের অভিযোগে মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করেন প্রবাসীর স্ত্রী। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সমিতির কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের হুমকির অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে মুন্নি আকার বলেন, আমি একজন নিরীহ মহিলা। আমার স্বামী প্রবাসে থাকায় আমার তিন সন্তান নিয়ে বাড়ির দেখভাল সবকিছুর দায়দায়িত্বRead More


৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে মহিলা দলের র‌্যালী ও সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালির উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এর আগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত র‌্যালিপূর্ব সমাবেশে সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরীন, সিনিয়র সহ-সভাপতি আসমা আলম, সিনিয়র সহ সাধারণRead More


অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম কোনো বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত হলেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন। এলিজা আজাদ তার প্রতিক্রিয়ায় বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি আমার দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বাড়ল। অস্ট্রেলিয়ার নাগরিক এলিজা আজাদের পৈতৃক নিবাসRead More


গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ৪দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে টানা চার দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন। এ ঘটনায় তরুণীর বাবা মনির উদ্দীন বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ওমান প্রবাসী দেলোয়ার (২২)-এর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই তরুণীর। একপর্যায়ে তাদের মধ্যেRead More


বদলে যাচ্ছে পাসপোর্ট: আসছে নতুন নিয়ম

বৈশাখী নিউজ ডেস্ক: মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে এগোচ্ছে বাংলাদেশ। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পাসপোর্ট সেবাগ্রহীতাদের প্রায় ৯৯ শতাংশই এখন ই-পাসপোর্ট নিচ্ছেন। ই-পাসপোর্ট সেবা পুরোপুরি চালু হওয়া মিশনগুলোতে এমআরপি ইস্যু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব মিশন থেকে এমআরপি সেবা গুটিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। গত ২৩ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে এমআরপি, ই-পাসপোর্ট ও নাগরিকসেবার মানোন্নয়ন নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের ৭১টি পাসপোর্ট অফিস ও বিদেশের ৭১টিRead More


দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিকদের করা আবেদনে সাড়া না দিয়ে আদালত এ আদেশ দেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। আদালত বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব যানবাহনকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। নির্ধারিত কারিগরি মানদণ্ড পূরণ না করলে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। শুনানিতে বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম জানান, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪০-এ যানবাহনের কারিগরি মানদণ্ড নির্ধারণ করা আছে।Read More


সিলেটে কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতন, আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে চুরির অভিযোগে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানোর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করেছে শাহপরাণ থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। এই ঘটনাটিকে পুলিশ গুরুত্বের সাথে নিয়ে নির্যাতনকারীদের চিহ্নিত করার কাজ করছে। ইতিমধ্যে ৩ জনকে আটক করে শাহপরাণ থানায় নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদRead More