বৈশাখী নিউজ ২৪
সিলেটে ১১দিনব্যাপী ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’র উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন হলো ১১ দিনব্যাপী “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”। রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টায় কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে এ গ্রন্থমেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান-এর বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি। তিনি আরও বলেন, বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা জানতে হলে বই পড়ার বিকল্প নেইRead More
কলকাতায় হামলার হুমকি: ভারত-পাকিস্তান উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভবিষ্যতে দিল্লি কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নিলে কলকাতায় হামলার মাধ্যমে ভারতকে জবাব দেওয়া হতে পারে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর কড়া সতর্কবার্তার পর পাল্টা প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি এক বক্তব্যে খাজা আসিফ বলেন, ‘ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ চাইলে আমরা সেটিকে কলকাতা পর্যন্ত নিয়ে যাব।’ এই মন্তব্যটি এসেছে ২০২৫ সালের ২২ এপ্রিল সংঘটিত পাহেলগাম সন্ত্রাসী হামলা-র বার্ষিকীকে সামনে রেখে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, সম্ভাব্য কোনো ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানে নিজেদের লোকজনRead More
ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের সার কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রাখতে গ্যাসের রেশনিং বা নিয়ন্ত্রিত বণ্টন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড একমাসের জন্য বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর জরুরি সভায় দেশের বৃহত্তম সার উৎপাদন খাত সচল রাখতে আগামী তিন মাস (এপ্রিল-জুন) গ্যাস রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদRead More
২২ দিনে হামের উপসর্গ নিয়ে ১১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬১০
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২২ দিনে সারাদেশে বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ৭৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের। এড়াছা গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হয়েছে ১০ জনের, আক্রান্ত হয়েছে ৯৭৪ জন। রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে ৭ হাজার ৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১১৩ জন শিশুর মৃত্যুRead More
সাংবাদিক আক্রান্তের ঘটনাসহ সিলেটে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা প্রেসক্লাবের উদ্বেগ
বৈশাখী নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও সাংবাদিক আক্রন্তের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। রোববার (৫ এপ্রিল) গণম্যাধমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এই উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, মহানগর এলাকায় অপরাধ প্রবণতা ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরজুড়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। পুলিশি টহল এবং চেকপোস্ট বসানো সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে কিংবা রাতের আধারে ঘটে যাওয়াRead More
শান্তিগঞ্জে ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি জয়নুল আবেদিনকে সিলেটের তালতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের যৌথ দল কোতোয়ালী থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে জয়নুল আবেদিনকে গ্রেফতার করে। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শিমুলবাঁক এলাকার মৃত আজিজ উদ্দিনের ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শিমুলবাঁক এলাকার বাসিন্দা। প্রায় ৯-১০ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি এক সন্তানকে নিয়ে পিতার বাড়িতে ভাই ও ভাবীদের সঙ্গে বসবাস করছিলেন। অভিযুক্ত জয়নুল আবেদিন তারRead More
হবিগঞ্জে ২২০০ বিঘা জমির ধান তলিয়েছে, ঝুঁকিতে ৭ হাজার বিঘা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নদীর পানি ঢুকে প্রায় ২ হাজার ২০০ বিঘা বোরো ধানের জমি তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর পর্যন্ত উপজেলার সুজাতপুর ইউনিয়নের রত্না নদীর পানি উগলী হাওরে ঢুকলে এসব জমি তলিয়ে যায়। একইভাবে বাতাসর ও বালি হাওরেও পানি ঢুকেছে, সেখানে আরও প্রায় ৭ হাজার বিঘা জমির ধান তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, গত এক সপ্তাহ ধরে বাঁধ উপচে উগলী, বাতাসর ও বালি হাওরে পানি ঢুকছে। উগলী হাওরে কয়েকশ কৃষকের ২ হাজারRead More
হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ব্রিজ থেকে পড়ে ও গাছের ডাল মাথায় পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা সদরের খোয়াই ব্রিজ এলাকা ও লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে এ ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার আদমখানী মহল্লার রাখেশ দেবের স্ত্রী গীতা দেব (৫০) এবং ভরপূর্ণি গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে ফয়সল মিয়া (৪৮)। হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, সকালে ভাইয়ের সঙ্গে চিকিৎসার জন্য জেলা সদরে আসেন গীতা দেব। দুপুরে ফেরার পথে খোয়াই ব্রিজ অতিক্রমকালে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করলেওRead More
এবার এক উপসাগরীয় দেশকে হরমুজ প্রণালিতে চলাচলের অনুমতি দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর আন্তর্জাতিক জ্বালানি রুট হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশ ইরাকের সব ধরনের বাণিজ্যিক ও মালবাহী জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে বলে ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, উপসাগরীয় এই প্রতিবেশী দেশের পতাকাবাহী যেকোনো জাহাজ এখন থেকে এই প্রণালী দিয়ে অবাধে এবং কোনো ধরনের বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে। শনিবার (৪ এপ্রিল) এক বিশেষ বিবৃতিতে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালিতে উপসাগরীয় দেশ ইরাক সব ধরনের সামরিক বা বাণিজ্যিক বিধিনিষেধ থেকে বিশেষ অব্যাহতি পাবে। তবে তারা এটাও কড়া ভাষায়Read More
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়। ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক এই বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে উত্থাপিত এই বিলের মূল বিধানসমূহে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২Read More


