বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মাত্র ২৬ দিনে হাম নিশ্চিত এবং এর উপসর্গ নিয়ে মোট ১৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত আক্রান্ত হয়ে ১ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্তRead More
বড়গাং নদীতে ইজারা আইন লঙ্গন করে বালু উত্তোলন, নদী পাড়ের জনপদ মারাত্বক ঝুঁকিতে
মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার দ্বিতীয় বৃহত্তর বালু মহাল বড়গাং নদী। সরকার সুনির্দিষ্ট নিয়ম মোতাবেক নদীটি ইজারা প্রদান করে রাজস্ব আদায় করছে। ইজারাদার স্থানীয় প্রভাবশালী বালু খেকু চক্রের সাথে আতাত করে অতিরিক্ত মুনাফ লাভের আশায় ইজারা আইন লঙ্গন করে বড়গাং নদীর পাড়, ফসলী জমি, স্থানীয় বাসিন্ধাদের বসতবাড়ী, কবরস্থান, শ্মশান এবং পানি উন্নয়ন বোর্ডের অতি গুরুত্বপূর্ণ বাঁধ মারাত্বক ঝুঁকিতে ফেলে দেদারছে বালু উত্তোলন করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জাঙ্গালঘাট, খেয়াঘাট, লক্ষীপ্রসাদ পূর্ব, গোয়াবাড়ী, রূপচেং (পাতলাখাতার বাড়ী), গরুরঘাট এলাকায় প্রতিদিন কয়েক শত নৌকার মাধ্যমে নদীর পাড়, ফসলী জমি,Read More
সিলেটে জব্দ করা ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ফিরিয়ে দিবে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে জব্দ করা ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাক মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। তবে এসব রিকশা ও ইজিবাইক মহানগর এলাকায় চলাচল করতে দেওয়া হবে না। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এসএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সভা সূত্রে জানা গেছে, মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারিচালিত যানবাহনের কারণে সৃষ্ট জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাজনৈতিক দলের প্রতিনিধি, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতারাRead More
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাঁরা দুজনেই গ্রেপ্তার আছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুলRead More
সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশু আরিশার বয়স পাঁচ মাস ২১ দিন। আরিশা সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৬ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানী হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসেই সিলেটে হামে আক্রান্তRead More
বিয়ানীবাজারে পৌনে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দোবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে দোবাগ ইউনিয়নের দোবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী রয়েছে, যা অবৈধভাবে দেশে আনা হয়েছিল। তবেRead More
৪০ দিন পর খুলল আল-আকসা মসজিদ, মুসল্লিদের ঢল
আন্তর্জাতিক ডেস্ক: টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদটির ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার পর সেখানে নেমে আসে মুসল্লিদের ঢল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই থেকে টানা ৪০ দিন মসজিদটিতে সাধারণ মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এর ফলে জেরুজালেমের মুসলমানরা চলতি বছর রমজান মাসে আল-আকসায় তারাবি, জুমা এবং নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। এমনকি ঈদুল ফিতরের নামাজও তারাRead More
জাফলংয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ, ভোগান্তির অবসান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে নির্মিত হলো একটি চলাচলযোগ্য রাস্তা। এই উদ্যোগে দীর্ঘসময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় নালার ওপর অস্থায়ী খুঁটির সেতু পেরিয়ে স্কুলে যাতায়াত করা প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর ভোগান্তির অবসান ঘটেছে। জানা গেছে, জাফলং গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন যাতায়াতের পথে বড় বাধা ছিল একটি নালা। নালার ওপর অস্থায়ীভাবে বসানো দুর্বল সিমেন্টের খুঁটির ওপর দিয়েই শিক্ষার্থী ও শিক্ষকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ত দুর্ঘটনার আশঙ্কা। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে অবশেষে এগিয়ে আসে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার (৮Read More
হরিপুর বাজারে নামাজের সময় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) ঐতিহ্যবাহী হরিপুর বাজার জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হরিপুর বাজারে প্রতি ওয়াক্ত নামাজের সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে। স্থানীয়রা জানান, অতীতেও এই বাজারে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ ছিলRead More
বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গাজীটেকা জামে মসজিদ সংলগ্ন বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি সদর ইউনিয়নের বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মাহমুদ হাসান রাসেল (২৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেন বড়লেখাRead More


