Main Menu

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গাজীটেকা জামে মসজিদ সংলগ্ন বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

আটক ব্যক্তি সদর ইউনিয়নের বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মাহমুদ হাসান রাসেল (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

এ তথ্যটি নিশ্চিত করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code