Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের শ্রদ্ধা, স্মরণসভা ও দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল (বর্তমান শামসুদ্দিন আহমদ হাসপাতাল) গণহত্যা দিবসে শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং শহীদ প্রফেসর ডা. শামসুদ্দিন আহমদ, লে. কর্ণেল এ. এফ. জিয়াউর রহমান, ডা. শ্যামল কান্তি লালাসহ অন্যান্যদের নির্মম হত্যার উপর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় শহীদদের সমাধিস্থল নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্দিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দুপুর ১২টায় বাদাঘাট রোডের তেমুখী নাজিরের গাঁওয়ে হাসপাতালের কনফারেন্স হলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একাত্তরের ৯ এপ্রিলRead More


হরমুজ প্রণালিতে টোল বেঁধে দিলো ইরান, লাগবে চীনা মুদ্রা

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৩৮ দিনের সংঘাত শেষে ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই ১৫ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর টোল নির্ধারণ করে দিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ এ বাণিজ্যপথে যেসব জাহাজ পার হবে তাদেরকে আগে থেকেই এ টোল পরিশোধ করতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আর এই টোল ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে দিতে হবে বলেও জানিয়েছে তারা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলা পর্যন্ত এভাবে টোল আদায়Read More


স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলটি পাসের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা এতে ‘না’ ভোট দেন। এর প্রতিবাদে বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান সংসদে ওয়াকআউটের ঘোষণা দেন। পরে বিরতির পর তারা আবার অধিবেশনে ফিরে আসেন। বিলটি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যRead More


আজ সিলেট মেডিকেলে গণহত্যা দিবস

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৯ এপ্রিল সিলেট মেডিকেলে (বর্তমান শামসুদ্দিন আহমদ হাসপাতাল) গণহত্যা দিবস। একাত্তরের এই দিনে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হাসপাতালের ভেতরে ঢুকে গণহত্যা চালায় পাকিস্তানিরা। তাদের গুলিতে চিকিৎসারত অবস্থায় শহীদ হন অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালাসহ অনেকে। এই ডা. শামসুদ্দিনের নামেই পরে সিলেট মেডিকেলের নামকরণ করা হয়। আর আ. শামসুদ্দিন ও ডা. শ্যামলকান্তিদের যেখানে সমাহিত করা হয় সেই স্থানটি পরবর্তীতে শহীদ বুদ্দিজীবী স্মৃতিসৌধ হিসেবে পরিচিতি পায়। অধ্যাপক ডা. শামসুদ্দীন আহমদ ছিলেন সিলেট মেডিকেল হাসপাতালের শল্য বিভাগের প্রধান। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে নিরাপত্তা নেই বলেRead More


শনিবার সিলেটের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য শনিবার (১১ এপ্রিল) সিলেটের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কর্তনের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেটের লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ধোপাগঞ্জ ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের বেশ কিছু এলাকায় শনিবার সকালRead More


সিলেটে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বন্দরবাজার পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়। এরপর নগরীর বিভিন্ন পয়েন্টে জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন ১১ দলীয় ঐক্যের সিলেট মহানগর নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে সিলেট মহানগর ১১ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল। ছাত্র-জনতার প্রত্যাশা ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কিন্তু ১২ ফেব্রুয়ারী নির্বাচনেরRead More


২০ বছর পূর্তিতে সিলেটে নৃত্যশৈলীর দুদিনব্যাপী উৎসব শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: ‘জীবনের জয়গান’ শ্লোগানকে ধারণ করে ২০ বছরে পদার্পণ করল সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যশৈলী। এই মাইলফলক উদযাপন করতে ‘নবীন প্রাণের বসন্তে ও শেষ বিকেলের রঙ’ শীর্ষক দুই দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন চলবে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত। দীর্ঘ দুই দশকের পথচলায় শুদ্ধ নৃত্যচর্চা ও বিকাশে নৃত্যশৈলীর সাফল্যকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। বাচিক শিল্পী নাজমা পারভীন ও সুকান্ত গুপ্ত এর যৌথRead More


তেল মজুদের অভিযোগে শ্রীমঙ্গলে ব্যবসায়ীকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় সাড়ে আট হাজার লিটার ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র‍্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন আরও জানিয়েছে,Read More


হঠাৎ আইএসপিআরের সতর্কবার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের জনসাধারণের উদ্দেশ্যে হঠাৎ সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে এ সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএসপিআর। এতে বলা হয়েছে, ইদানীং পরিলক্ষিত হচ্ছে- এক প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এক্ষেত্রে তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিতRead More


সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের অধিবেশনে থেকে আবারও বিরোধী দলীয় নেতাদের নিয়ে আবারও ওয়াকাআউট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দলীয় জোট। এদিন বিকালে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর প্রতিক্রিয়ায় উঠে দাড়িয়ে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধীদলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই, সংসদ থেকে ওয়াকাআউট করছি। এইভাবে ওয়াকআউটেরRead More