Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ গত বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল হরমুজ প্রণালির উদ্দেশে। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতেRead More


সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের কারণে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের জন্য হয়নি। এর মূলে ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা ঠেকাতে সংবিধান সংস্কার। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করে আরেকটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে হাঁটছে। যা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রক্তের সাথে প্রতারণার শামিল। দেশ প্রেমিক ছাত্র জনতা বেঁচে থাকতে দেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবেনা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজও দেশপ্রেমিক ছাত্র-জনতা ঐক্যবদ্ধ রয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল)Read More


নৃত্যশৈলী সিলেটের দুই দিনব্যাপী উৎসব সমাপ্ত

বৈশাখী নিউজ ডেস্ক: ‘জীবনের জয়গান’ শ্লোগানকে ধারণ করে সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যশৈল-র ২০ বছরে পদার্পণ উপলক্ষে ‘নবীন প্রাণের বসন্তে ও শেষ বিকেলের রঙ’ শীর্ষক দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আবারো অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। সন্ধ্যায় নৃত্যশৈলীর পরিচালক নালাঞ্জনা যুঁই এর সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত ও অর্চিতা ভট্টাচার্য-র যৌথRead More


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা, ৯৪ বার পিছিয়েছে প্রতিবেদন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন আবারও আদালতে জমা পড়েনি। এ নিয়ে গত আট বছরে মোট ৯৪ বার প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে ব্যর্থ হয়। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। আগামী ১৮ মে প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কRead More


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (১০ এপ্রিল) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট সহ কয়েকটি কেন্দ্রে দুই পর্বে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। সকাল এগারোটায় এ ইউনিটে ৩৬৮৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৩৪৩ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলন ১৩৪৫ জন পরিক্ষার্থী এবং পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৩.৫৮%। ২য় পর্বের পরীক্ষা শুরু হয় এবং ৩ টায় এবংRead More


সুনামগঞ্জে হাওরে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ভিডিও দেখে দুই ‘ধর্ষক’ চিহ্নিত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চললেও পরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর একজনকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। গত ২ এপ্রিল রাত ১১টার দিকে বীরগাঁও ইউনিয়নে ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত স্বপন আহমদ (১৯) নির্যাতিতা কিশোরীর প্রতিবেশী। ধর্ষণকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি প্রথম দু’একদিন চাপা থাকলেও পরবর্তীতে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। এর পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। একজন গ্রেপ্তার হলেও ধর্ষনের সাথে জড়িত অভিযুক্ত বাকী আসামীরা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।Read More


হরমুজ প্রণালি পারাপারে রিয়ালে শুল্ক আদায়ের প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা ‘রিয়াল’-এ পরিশোধ করতে হবে। শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এ সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার-এর একক আধিপত্য কমানো। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময় ইরান সাময়িকভাবে এই জলপথে একRead More


সিলেটে মুখোমুখী সংঘর্ষ এড়াতে খাদে পড়লো দুই বাস, আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিমানবন্দর সড়কে মুখোমুখী সংঘর্ষ এড়াতে গিয়ে দুটি বাস খাদে পড়ে গেছে। এতে দুই বাসের চালক ও হেলপারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে বিমানবন্দর সড়কের মালনিছড়া পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি বাসেই পর্যটক ছিলেন। এরমধ্যে একটি বাস ছিল সাদাপাথর পর্যটনের আর অপর বাসটি রাহাত এন্টারপ্রাইজের। দুটি বিপরীতমুখী পথে যাতায়াতের সময় প্রায় মুখোমুখী সংঘর্ষের উপক্রম হয়। তবে উভয় বাসের চালকদের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।এরমধ্যে সাদাপাথর পর্যটনের বাসটি খাদে পড়ে যায়, আরRead More


হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ

ধর্ম ডেস্ক: হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদেরকে হজ এজেন্সি কিংবা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহনে নিষেধ করা হয়েছে। সৌদি সরকারের আইনে হজযাত্রীর লাগেজে নেশা জাতীয় ঔষধ, তামাক পাতা, জর্দ্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার ও পঁচনশীল দ্রব্যাদি  বহন করা নিষিদ্ধ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়টি উল্লেখ রয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়Read More


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সংসদে পাস  

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা বিল পাসে হ্যাঁ ভোট দিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিল পাস সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এসময় সংসদ সদস্যরা ‌‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলনে নামেন। পরে সরকার এই সাত কলেজ নিয়ে ঢাকাRead More