Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর, সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু এবং সন্দেহজনক আরও ১৪ হাজারRead More


২-৩ বছরের মধ্যেই বদলে যাবে সিলেট : বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই সিলেট নগরের দৃশ্যমান পরিবর্তন ঘটবে। শনিবার (১১ এপ্রিল ) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সিলেট মহানগরীর উন্নয়ন কার্যক্রম নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে। তিনি সিলেটকে একটি ‘ভাইব্রেন্ট সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ নগরে প্রাণবন্তRead More


সিকৃবিতে সিলেট অঞ্চলের জীববিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, একটি জাতির উন্নয়ন চিন্তাশক্তি, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর নির্ভর করে। জীববিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল জাগিয়ে তুলবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। এখানে জয়-পরাজয়ের চেয়ে শেখার আগ্রহ, চেষ্টা ও অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিযোগিতা তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে ও ভবিষ্যতের পথ দেখাবে। জীববিজ্ঞান অলিম্পিয়াড মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে তোমরা জ্ঞান ও দক্ষতা যাচাই করে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। ১১ এপ্রিল (শনিবার) বিকাল ২.৩০ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয়Read More


সিলেটে সেবা কার্যক্রম শুরু করেছে ভারতের মনিপাল হসপিটাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলের রোগীদের উন্নত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারতের খ্যাতনামা মনিপাল চেইন হসপিটাল তাদের কার্যক্রম সিলেট নগরীতে চালু করেছে। রোগীদের দোরগোড়ায় আন্তর্জাতিক মানের চিকিৎসা সংক্রান্ত তথ্য ও সহায়তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সিলেটের বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের ২য় তলায় অবস্থিত ‘সিলেট মেডিকেয়ার’-এর মাধ্যমে রোগীরা সরাসরি মনিপাল হসপিটালের সঙ্গে সংযুক্ত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মনিপাল হসপিটালস বাংলাদেশের হেড ও কনসালটেন্ট খালিদ হাসান। তিনি বলেন, সিলেটসহ বাংলাদেশের অসংখ্য রোগীRead More


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Youth Entrepreneurship & Startups for Students (YESS Program) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা জরুরি। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন এবং বলেন, “বর্তমানRead More


সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ধরলো বিজিবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী এলাকায় ৬১ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার বাংলাবাজার, শ্রীপুর, দমদমিয়া, তামাবিল, সোনারহাট ও প্রতাপপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় গরু, মহিষ, থান কাপড়, জিরা, কম্বল, শাড়ি, চিনি, এ্যাকশন বিটার, চেলসিয়া লন্ডন ড্রাই জিনসহ বিভিন্ন পণ্য। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া সুপারি, শিং মাছ ও রসুনও আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ধরাRead More


সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে সিলেটে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় চালু হয়েছে ‘কৃষকের হাট’। শনিবার (১১ এপ্রিল) সকালে নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন এলাকায় আয়োজিত এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে “সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য” স্লোগানে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানেRead More


সিলেটে তিন হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। শনিবার (১১ এপ্রিল) সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় তিন হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল পুনঃখনন ও সেচ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সিলেটের বাসিয়া খালসহ বিভিন্ন খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সুরমা নদী থেকে শুরু হয়ে দক্ষিণ সুরমাRead More


হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে জলাশয়ের পানিতে ডুবে জান্নাতুল ইসলাম রিমু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের অনন্তপুর এলাকার একটি জলাশয় থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিমু অনন্তপুর এলাকার রিকশাচালক আসকির মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অনন্তপুর এলাকার একটি জলাশয়ের পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে রিমুর স্বজন মজনু মিয়া বলেন, “ধারণা করা হচ্ছে,Read More


সুনামগঞ্জে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় সুরমা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া জয়ন্তী সরকার (৩০) নামে তরুণীর মরদেহ পাওয়া গেছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী অংশে। নিহত জয়ন্তী সরকার পাশের শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান জয়ন্তী। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর কল্যাণপুর এলাকায় নদীর ভাটির দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও জানান,Read More