বৈশাখী নিউজ ২৪
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে। এখন ২০২৫–২০২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ১৫ মে পর্যন্ত। অর্থাৎ কোম্পানিগুলো এই সময়সীমার মধ্যে রিটার্ন দিতে পারবে। সোমবার (১৩ এপ্রিল ) জারি করা আদেশে এনবিআর এ সিদ্ধান্ত জানায়। আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সময় বৃদ্ধি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে— তাদের জন্য নির্ধারিত রিটার্নRead More
শাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সাথে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার আগাথা গমেজ। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় সাক্ষাৎকালে প্রো-ভাইস চ্যান্সেলর ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এছাড়া উচ্চশিক্ষার জন্য সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অপরদিকে, ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইলRead More
তেহরানে ধ্বংসস্তূপ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৯৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধকালীন সময়ে হামলার শিকার বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৭১১টি প্রযুক্তিগত উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় দেশজুড়ে প্রায় ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক ভবন এবং ২৪ হাজারের মতো বাণিজ্যিক স্থাপনা রয়েছে। অনেক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আবার কিছুRead More
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশু নিশ্চিত হামে ও বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে দেশে মোট ৩০Read More
পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাগপা নেতা কামাল হোসেন পাটোয়ারী, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা। বক্তারা বলেন, জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে এবং গণভোট বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হচ্ছে।Read More
সিলেটে ১১ দলীয় ঐক্য’র লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে লিফলেট (প্রচারপত্র) বিতরণ কর্মসূচি পালন করেছে ‘১১ দলীয় ঐক্য’। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে ১১ দলের জেলা ও মহানগরের শীর্ষ নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন- বর্তমান সরকার জনগণের রায় অমান্য করে গণবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি সরকার। জনগণের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস এবং রাষ্ট্রকে একদলীয় শাসনে পরিণত করার অপচেষ্টা সহ্য করা হবে না। নেতৃবৃন্দ আরও বলেন- ক্ষমতা টিকিয়ে রাখতে সরকারRead More
সিলেটে অবৈধ ভাবে ভারত প্রবেশকালে দালাল চক্রের সদস্যসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন এফডিএমএন সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দালাল চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে। রোববার (১২ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালায় বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। ব্যাটালিয়নের অধীন ডোনা ও আটগ্রাম বিওপি’র টহল দল সীমান্তবর্তী কাচারীপাড়া ও পূর্ব কারাবাল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করে। ডোনা বিওপি’র অভিযানে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের এফডিএমএন সদস্য মো. আলী হোসাইন (৩৫) অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হন। এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদ (২৩) কে আটকRead More
মৌলভীবাজারে যুবদলের সাংগঠনিক সম্পাদক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে ইয়াবাসহ পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম মাজহারুল ইসলাম তাগাদ (২৫)। তিনি পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। এদিকে পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ জাকারিয়া শিবলু আটক যুবদল নেতার পদবি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাজহারুলRead More
হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ পালনের ক্ষেত্রে নতুন সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। একমাত্র ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়ে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা। সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এসব ভিসাধারীদের হজের অনুমতি দেওয়াRead More
চৈত্র সংক্রান্তি আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৩০ চৈত্র, ১৪৩২ বাংলা বছরের শেষ দিন—চৈত্র সংক্রান্তি। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে বাঙালি দাঁড়িয়ে আছে নতুন বছরের দ্বারপ্রান্তে। চৈত্রের প্রখর রোদ, শুকনো পাতার মর্মর আর বিদায়ের বেদনার সঙ্গে মিশে আছে নতুনের আশাবাদ ও উদ্দীপনা। গ্রামবাংলায় এদিন আরও প্রাণবন্ত। পুরনো হিসাব চুকিয়ে হালখাতা খোলার প্রস্তুতি, ঘরে ঘরে নিরামিষ রান্না, ১৪ শাকের পদ ও ছাতু খাওয়ার ঐতিহ্য—সবই নতুন সূচনার প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা শিবপূজা ও ব্রত পালন করেন, আর পাহাড়ি জনগোষ্ঠী তিন দিনব্যাপী উৎসবে বরণ করে নেয় নববর্ষ। নগরজীবনে রূপ বদলালেও গ্রামীণ ঐতিহ্য এখনো বহমান।Read More


