Main Menu

শাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সাথে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার আগাথা গমেজ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় সাক্ষাৎকালে প্রো-ভাইস চ্যান্সেলর ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এছাড়া উচ্চশিক্ষার জন্য সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Manual3 Ad Code

অপরদিকে, ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual4 Ad Code

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর মো. আহমেদ কবির চৌধুরী, এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া এবং ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহিদুল হক, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফয়ছল আহমদ, ব্রিটিশ কাউন্সিলের টেস্ট ডে ডেলিভারি অফিসার কাজী আনোয়ারুল হক এবং অ্যাকাউন্ট সাপোর্ট অফিসার তানজিম সুলতানা তন্নি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code