মৌলভীবাজারে যুবদলের সাংগঠনিক সম্পাদক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে ইয়াবাসহ পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম মাজহারুল ইসলাম তাগাদ (২৫)। তিনি পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
এদিকে পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ জাকারিয়া শিবলু আটক যুবদল নেতার পদবি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাজহারুল ইসলাম তাগাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
তবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা দাবি করেন, জেলা কমিটি ইতোমধ্যে ওই ইউনিয়ন কমিটিকে অবৈধ ঘোষণা করেছে।
এ তথ্যটি জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed