বৈশাখী নিউজ ২৪
অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: গত ১৭ দিন থেকে ডানকান ব্রাদার্সের পরিচালনাধীন ১৫ টি চা-বাগানের লক্ষাধিক চা-জনগোষ্টির জনসাধারণ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত থাকায় অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে চা-শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ। গত রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভা থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল অলমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুত্বে সদ্য প্রয়াত চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রবীণ চা-শ্রমিকনেতা রাজদেও কৈরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় অতিথি হিসেবেRead More
কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা শুরু মঙ্গলবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ছয়চিরী দিঘীর পারে মঙ্গলবার (১৪ এপ্রিল) ঐতিহ্যবাহী চড়ক পূজা শুরু হচ্ছে। ২ দিনব্যাপী এ চড়ক পূজা ও মেলা শেষ হবে ১৫ এপ্রিল বুধবার। ঐতিহ্যবাহী এই চড়ক উৎসব দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার মানুষের ঢল নামবে। প্রায় ২০০ বছরের অধিক সময় ধরে প্রাচীন ঐতিহ্য লালিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ছয়চিরি দিঘীর পাড়ে পুঞ্জিকা মতে প্রতিবছরের চৈত্র সংক্রান্তিতে ২দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে চড়ক পূজা উৎসব। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। চড়ক পূজা উপলক্ষে বসবে বিরাট এক মেলা। জানাRead More
কাজিরাবাজারের ‘মালিকানা’ পেলো সিটি করপোরেশন, পরিদর্শনে প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ আইনি লড়াই শেষে সিলেট নগরীর কাজিরবাজারের মালিকানা রাষ্ট্রের কাছে এসেছে। সরকারের পক্ষে সিটি কর্পোরেশন এক বছরের জন্য বাজারটি ইজারা দিয়েছে। ইজারা থেকে প্রাপ্ত রাজস্বের একটি অংশ খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওয়াকফ এস্টেটকে প্রদান করা হবে এবং অবশিষ্ট অংশ নগরবাসীর কল্যাণে ব্যয় করা হবে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কাজিরবাজার পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাজিরবাজারের ইতিহাস তুলে ধরে সিসিক প্রশাসক জানান, অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া এই বাজার প্রতিষ্ঠা করেন।Read More
পাহাড়ে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবকে ঘিরে মুখরিত খাগড়াছড়ি
বৈশাখী নিউজ ডেস্ক: পাহাড়ে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবকে ঘিরে মুখরিত খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো জেলায়। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এ উৎসবে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপনে মেতেছে। ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব আজ ‘হারিবৈসু’র মধ্য দিয়ে শুরু হয়েছে। খাগড়াছড়ি জেলা সদরে শহরের পল্টনজয় পাড়া এলাকায় চেঙ্গী নদীতে গঙ্গা মায়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় হারি বৈসু বা ফুল পূজা। বিভিন্ন বয়সী ত্রিপুরা নর-নারী ফুল নিবেদন করে মঙ্গল কামনা করেন। এ সময় শিশু-কিশোরীরা নতুন বুননের রিনা-রিসা পানিতে ভাসিয়ে আনন্দে অংশ নেয়। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগেRead More
ভোলায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দুই সন্তানের সামনে গৃহবধূকে রাতভর পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে ধর্ষণকারীরা স্বর্ণালংকার সহ মালমাল লুট করে নিয়ে যায়। এসময় ওই গৃহবধূর পিতা বাঁধা দিলে কুপিয়ে জখম করা হয়। সোমবার (১৩ এপ্রিল) সকালে ওই গৃহবধূ থানায় প্রধান আসামী মিরাজসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ মামলার প্রধান আসামী মিরাজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে। মামলার প্রধান আসামী গ্রেফতারকৃত মিরাজ হাজিরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা কামালের ছেলে। এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টায়Read More
সুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার লালপুর গ্রামের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মকছদ আলী (৪৫) এবং একই গ্রামের ইয়াছিন মিয়া (৩২)। শনিবার (১১ এপ্রিল) ভুক্তভোগীর স্বামী তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী পাশের বাজারে ওষুধ আনতে গিয়েছিলেন। তখন বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। এ সময়Read More
কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় ৯টি ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে পরিপত্র জারি করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠিয়েছে। এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে আনুষ্ঠানিকভাবে পরিপত্র জারি করল মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারের পরিচালন ব্যয় কমাতে নিচের নির্দেশনাগুলো বহাল থাকবেঃ > সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দRead More
হোটেল সেক্টরের সরকার ঘোষিত নিম্নতম মজুরি এবং শ্রম আইন কার্যকর করার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: হোটেল সেক্টরের সরকার ঘোষিত নিম্নতম মজুরি এবং শ্রম আইন কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪১তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রম আইন কার্যকর করার দাবিতে ১২ এপ্রিল বিকেল ৪ টায় সংগঠনের সুরমা মার্কেটস্থ জেলা কার্যালয়ে জেলা সভাপতি মো. ছাদেক সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগরের পরিচালনায় অনুিুষ্টত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, শাহপরান থানাRead More
হযরত শাহজালাল (রহ.)-এর লাকড়ি তোড়া উরুস বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ উরুস ১৫ এপ্রিল বুধবার অনুষ্টিত হবে। এদিন ভক্তদের দ্বারা শুকনো কাঠ সংগ্রহের আধ্যাত্মিক অনুষ্ঠান। ওরসের শিরনি রান্নার জন্য মাজারের উত্তর পাশে লাক্কাতুরা ও মালনিছড়া চা বাগান থেকে কাঠ সংগ্রহ করা হয়। সাতশত বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী এই আয়োজনে ভক্তরা ‘লালে লাল শাহজালাল’ ধ্বনি দিয়ে লাকড়ি তোড়া উরসে অংশ নেন। এটি প্রায় সাতশ বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। ওরসের শিরনি রান্নার জন্য শতRead More
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রূবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদ প্রমুখ।Read More


