হোটেল সেক্টরের সরকার ঘোষিত নিম্নতম মজুরি এবং শ্রম আইন কার্যকর করার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: হোটেল সেক্টরের সরকার ঘোষিত নিম্নতম মজুরি এবং শ্রম আইন কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৪১তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রম আইন কার্যকর করার দাবিতে ১২ এপ্রিল বিকেল ৪ টায় সংগঠনের সুরমা মার্কেটস্থ জেলা কার্যালয়ে জেলা সভাপতি মো. ছাদেক সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগরের পরিচালনায় অনুিুষ্টত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেস্টা আনু মিয়া, সাবেক সহ-সভাপতি বদরুল ইসলাম কালা মিয়া, মীর মোহাম্মদ জসীম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, শাহপরান থানা কমিটির সহসভাপতি আলিম উদ্দিন, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সাহাবউদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ।
নেতৃবৃন্দ বলেন প্রতি বছর মে দিবস আসলে মালিকরা শ্রমিকদের ছুটি না দেওয়ার জন্য নানা টালবাহানা করে থাকেন। মে দিবসের পূর্বে সরকারের বিভিন্ন সভা/সেমিনারে শ্রমিকদের ছুটি প্রদান করার প্রতিশ্রুতি দিলেও মে দিবসের দিন শ্রমিকদের কাজে যোগদান করাতে নানা কৌশলী ভূমিকা নেন। শ্রমিকরা কাজে যোগদান না করলে তাদের চাকুরিচ্যুত করা হয়। যা দেশের শ্রমআইন পরিপন্থি। তাই শ্রমিকদেরকে সকল রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিক সজাগ, সর্তক, সচেতন থেকে মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মে দিবসের অর্জিত অধিকার মজুরিসহ ছুটি ভোগ করার মধ্য দিয়ে মে দিবসের রক্তে রঞ্জিত ইতিহাসকে বুকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন গত বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী যে মাসে গেজেট ঘোষণা হয়, সেই মাস থেকেই ঘোষিত মজুরি কার্যকর করার কথা। অথচ প্রায় ১ বছর হতে চললেও এখনও পর্যন্ত অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানসমূহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হচ্ছে না। গেজেট বাস্তবায়নের আন্দোলন করতে গেলে শ্রমিক ও ইউনিয়নের নেতৃবৃন্দকে মালিকের ভাড়াটে সন্ত্রাসী ধারা হামলা-মামলা করানো হয়।
Related News
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্রাজিল সমর্থককে ঢাকায় প্রেরণ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজের পছন্দের ফুটবল দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়েRead More
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে সিসি ক্যামেরা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে সিসি ক্যামেরাRead More



Comments are Closed