বৈশাখী নিউজ ২৪
কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরি দিঘীর পাড়ে দুই শত বছরের প্রাচীন চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তান্ত্রিক রীতিনীতি ও রোমাঞ্চকর আচার আজকের উৎসবের মূল আকর্ষণ ছিল চড়ক গাছে ভক্তদের ঘোরানো এবং বিভিন্ন অলৌকিক ও রোমাঞ্চকর কর্মকান্ড। গত ১০-১২ দিন ধরে ব্রত পালনকারী ৪০-৫০ জন সন্ন্যাসী আজ তাদের কৃচ্ছ্রসাধন শেষ করেন। জ্বলন্ত আগুনের ওপর ‘কালীনাচ’ এবং ধারালো দায়ের ওপর ‘শিব শয্যা’র মতোRead More
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর থেকে মো. হেলাল (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজ কর্মস্থলের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে। পরিবারের দাবি, হেলাল আত্মহত্যা করেননি; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তারা বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে দাবি জানিয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩Read More
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল নববর্ষের রঙিন উচ্ছ্বাস। বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে মাছ, তরমুজ, ডাকটিকিটের বক্স, হাতপাখাসহ বিভিন্ন ঐতিহ্যের প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ই এর সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গা গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যRead More
কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনে গর্ত ধসে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুর রহমান (২৮) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফয়জুর রহমান মাঝেমধ্যে অন্য শ্রমিকদের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের কাজে যেতেন। সোমবার বিকেলেও তিনি কয়েকজনের সঙ্গে গর্ত খুঁড়ে পাথর তুলছিলেন। সন্ধ্যার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে তারা সেখানে আটকা পড়েন। ঝড় থেমে যাওয়ার পর রাত ৮টার দিকেRead More
আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
আন্তর্জাতিক ডেস্ক: আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেওয়া এক যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানায়, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। পথে আন্দামান সাগরে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌযানটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ট্রলারটি ভারসাম্য হারিয়ে সমুদ্রে তলিয়ে গেছে বলে ধারণা করাRead More
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬ খ্রি.) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এনইইউবি ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্কুল অব সায়েন্সের ডিন ও পাবলিক হেলথের বিভাগীয় প্রধান, প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ডRead More
৫ দেশের কাছে ক্ষতিপূরণ চেয়ে ইরানের চিঠি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় সহায়তার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। অভিযুক্ত দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। মঙ্গলবার (১৪ এপ্রিল) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। সোমবার স্থানীয় সময় তিনি চিঠিটি পাঠান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর সভাপতির কাছে। চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে এমন প্রমাণ পাওয়া গেছেRead More
তাহিরপুরের জাদুকাটায় বালুধসে স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলনের সময় বালুধসে শাহ আলম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জাদুকাটা নদী-এর পূর্বতীর লাউরগড়ের ঢালারপাড় গ্রামসংলগ্ন আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম জেলার বিশ্বম্ভরপুর উপজেলা-র দক্ষিণ বাদাঘাটের মিয়ারচর গ্রামের বাসিন্দা সিরাজ আলীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। স্কুল বন্ধ থাকায় মঙ্গলবার সে অন্যদের সঙ্গে বালু উত্তোলনের কাজে যায়। স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, জাদুকাটা নদীর পূর্ব তীরের লাউরগড়, ঢালারপাড়, ছাড়ারপাড়, জাঙ্গালহাটির মাথা, রাজারগাঁও ও বিন্নাকুলিসহRead More
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯। আটককৃতরা হলেন—মো. আব্দুল করিম (৩৭), পিতা: ইউসুফ আলী, গ্রাম: তালেবপুর, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: সিলেট ও মো. মোমেন খান (২১), পিতা: শুকুর খান, গ্রাম: বলাকৈর, থানা ও জেলা: গোপালগঞ্জ। সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে ফেঞ্চুগঞ্জ থানাধীন পালবাড়ি মোড় এলাকায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য খালাস করা হচ্ছিল। র্যাবেরRead More
নানা আয়োজনে সিকৃবিতে বাংলা নববর্ষ উদযাপন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। ১৪ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শুরু হয় নববর্ষের আনন্দ আয়োজন। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এরপর সকাল ১০টায় বৈশাখী মেলার উদ্বোধন করা হয় এবং সকাল ১০টা ২০ মিনিটেRead More


