বৈশাখী নিউজ ২৪
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দশ মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার জনে। এসব তথ্য নিশ্চিত করে ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোঃ কামরুজ্জামান জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। হাম ছাড়াও শিশুটি হার্ড ফেইলিউর সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলো। হাম মোকাবিলায় তাদের সকল প্রস্তুতি রয়েছে। এদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৩ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্তRead More
সিলেটে তরুন-তরুণীকে আটকিয়ে অশ্লীল ভিডিও ধারণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তরুণ-তরুণীকে একটি ঘরে আটকিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ সদস্যরা। র্যাব-৯ জানিয়েছে, গত ৯ এপ্রিল এক তরুণ (রিফাত) এবং তার সাথে থাকা তরুণীকে জোর পূর্বক অশ্লীল ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। রিফাতের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়। র্যাব জানায়, একটি পূর্বপরিকল্পিত ঘটনায় অভিযুক্তরা রিফাত ও তার বন্ধুকে সিলেট নগরীর যতরপুর এলাকার বাসায় নিয়ে যায়। সেখানে ধারালো চাকু দিয়ে ভিকটিম ও তার বন্ধুকে ভয়ভীতি প্রদর্শন করে ইলেকট্রিক শক দেওয়া হয়। এক পর্যায়েRead More
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে হাম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি দুইজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন হিসেবে মৃত্যু হয়েছে আরও ১৬৬ জনের। এদিকে সংক্রমণও উদ্বেগজনক হারেRead More
২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক এমকিউ-৪সি ট্রাইটন নজরদারি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একাধিক আন্তর্জাতিক সূত্রের দাবি, ড্রোনটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ধ্বংস হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এটিকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে। মার্কিন নৌবাহিনী ১৪ এপ্রিল নিশ্চিত করে যে ৯ এপ্রিল একটি ট্রাইটন মানববিহীন নজরদারি বিমান পারস্য উপসাগরীয় এলাকায় হারিয়ে গেছে। তবে এটি ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে— সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ড্রোনটি হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের ওপর প্রায় তিনRead More
মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার
আন্তর্জাতিক ডেস্ক: টানা ৩৮ দিনের সংঘাত শেষে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু, ইসলামাবাদে অনুষ্ঠিত এই শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে যায়। এ অবস্থায় হরমুজ প্রণালিতে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের হুমকিকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে একটি ইরানি সুপারট্যাঙ্কার। বুধবার (১৫ এপ্রিল) ইরানের ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা এই ‘ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার’ জাহাজটি প্রায় দুই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম। ট্রাম্পের অবরোধ শুরুর পর এটিই প্রথম বড়Read More
মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে আমূল সংস্কার, নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা এবং আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা কাঠামো গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জনবল সংকট নিরসনে সরকার কাজ করছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিপুল সংখ্যক শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রশাসনে বিদ্যমান ঘাটতি ও অদক্ষতা দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আজ (বুধবার) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডেরRead More
ভার্থখলা স্টেশন রোড এলাকায় জামায়াতের লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য ছিল না। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ও সংবিধান সংস্কারের জন্যই ছাত্র-জনতা জীবন দিয়ে ও রক্ত দিয়ে ফ্যাসিবাদী সরকারকে দেশ ছাড়া করেছিল। গত ১২ ফেব্রুয়ারীর গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ জনগণ পরির্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। বিএনপি এই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খার বিপক্ষে অবস্থান নিয়েছে। এর পরিনতি ভালো হবেনা। ছাত্র-জনতা এ দেশে আর ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন পূরণ হতে দিবেনা। তিনি মঙ্গলবার বিকেলে নগরীর ভার্থখলা স্টেশন রোড এলাকায়Read More
বাবা-ছেলের গোলাগুলি, শেষমেশ বিএনপি থেকে বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় কোন্দল, সহিংসতা ও গুলির ঘটনার অভিযোগে উপজেলা বিএনপি থেকে বাবা ও ছেলেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং তার ছেলে সাবেক ছাত্রনেতা ও বিএনপিকর্মী তোফায়েল আহমেদ রানা। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় দলীয় সূত্র জানায়, ঝুট ব্যবসা কেন্দ্র করে দীর্ঘদিনRead More
কানাডার সংসদে ইতিহাস গড়লেন সিলেটের মেয়ে ডলি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম কানাডার ফেডারেল রাজনীতিতে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন। স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টি অফ কানাডা-এর প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয় পেয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তার এই জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি নেতৃত্বাধীন লিবারেল পার্টি কানাডার সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) কানাডা-এ তিনটি গুরুত্বপূর্ণ ফেডারেল উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপনির্বাচনগুলো অনুষ্ঠিত হয় অন্টারিও-এর ইউনিভার্সিটি, রোসডেল ও স্কারবোরো সাউথওয়েস্ট এবং কুইবেক-এর তেরেবোন আসনে। এই নির্বাচনে জয় ক্ষমতাসীন লিবারেল পার্টিকে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের সুযোগ করেRead More
হবিগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় অবৈধ মাদক ও চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা, গাঁজা ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বিশেষ টহল দল কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুটি ছোট ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিরRead More


