Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ময়মনসিংহ মেডিকেলে দুপক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী সাত দিনের জন্য কলেজের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শনিবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল রাত সাড়ে ৯টার দিকে এম-৬১ ব্যাচের শিক্ষার্থী হামিদুরRead More


প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে হজযাত্রী ছিল মোট ৪১৯ জন। শনিবার (১৮ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদেরকে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। অভ্যর্থনাকালে অন্যান্যের মধ্যে জেদ্দায় বাংলাদেশRead More


পঞ্চগড়ে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বালাভীড় গ্রামে সূচনা সমাজ উন্নয়ন সংস্থার সমৃদ্ধি শাখা অফিস প্রাঙ্গণে সূচনা স্বাস্থ্য কর্মসূচীর এর উদ্যোগে এ ক্যা¤েপর আয়োজন করা হয়। এতে কারিগরি সহায়তা প্রদান করে গ্রামীণ চক্ষু হাসপাতাল,ঠাকুরগাঁও এবং আর্থিক সহযোগিতা করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও অরবিস ইন্টারন্যাশনাল। দিনব্যাপী আয়োজিত এই চক্ষু ক্যা¤েপ মোট ১৪৯ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২৭ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচনাRead More


‘ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, স্কুলের বাথরুমে আটকে ছিল শিশু

বৈশাখী নিউজ ডেস্ক: ১৯৮০ সালে মুক্তি পাওয়া শিশুতোষ চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র কথা মনে আছে নিশ্চয়ই। সাড়া জাগানো বাংলা সিনেমাটির গল্পে স্কুলের বাথরুমে আটকে পড়া এক শিশুর হৃদয়বিদারক পরিণতি কাঁদিয়েছে অনেককেই। ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে তালাবন্ধ হয়ে আটকে পড়ে ১২ বছরের শিশু। সিনেমায় দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তবে মেহেরপুরের ঘটনাটি শেষ পর্যন্ত কোনো বেদনার কারণ হয়নি। বাথরুমে আটকা তৃতীয় শ্রেণির শিশুটিকে কয়েক ঘণ্টা পর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটে মেহেরপুর শহরের বিএম মডেলRead More


নতুন সুবিধা আনল জিমেইল

প্রযুক্তি ডেস্ক: আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন–সুবিধা চালু করেছে জিমেইল। নতুন এই সুবিধা চালুর ফলে স্মার্টফোন থেকে জিমেইলে এনক্রিপ্টেড ই–মেইল পাঠানো যাবে। ফলে ই–মেইলে থাকা তথ্যের নিরাপত্তা আগের তুলনায় বাড়বে। পর্যায়ক্রমে সব জিমেইল ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে। গুগল জানিয়েছে, প্রথমবারের মতো জিমেইলের অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণ ব্যবহারকারীরা জিমেইল অ্যাপ থেকে সরাসরি এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে ই–মেইল আদান–প্রদান করতে পারবেন। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রেরক ও প্রাপককে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। গুগলের তথ্যমতে, জিমেইল অ্যাপে আদান–প্রদান করা সব ই–মেইলRead More


চুনারুঘাটের রাণীগাঁও স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জনবল সংকট ও অব্যবস্থাপনার কারণে কার্যত অচল হয়ে পড়েছে। সর্বশেষ একমাত্র কর্মরত ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (এফডব্লিউভি) মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পর কেন্দ্রটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় অর্ধলক্ষ মানুষের জনবহুল রাণীগাঁও ইউনিয়নের একমাত্র ভরসা ছিল এই স্বাস্থ্যকেন্দ্রটি। বাগান ও সমতল মিলিয়ে ১০টি ওয়ার্ডের এ ইউনিয়নে প্রায় ২৫ বছর আগেRead More


মেঘালয়ের কয়লা কোয়ারিতে ধস, বাংলাদেশি শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে একটি কয়লা কোয়ারিতে মজিবুর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে আনা হয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মজিবুর রহমান তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের আলতু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (১২ এপ্রিল) বালিয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে মজিবুরসহ কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে মেঘালয়ের নকলাম এলাকায় প্রবেশ করেন। সেখানে একটি কয়লা কোয়ারিতে তাঁরা কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরে কয়লা উত্তোলনের সময় হঠাৎRead More


সব স্তরের শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার উদ্যোগ সরকারের

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এ পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত সব স্তরের ‘মেধা’ ও ‘সাধারণ’ শিক্ষাবৃত্তির মাসিক হার এবং এককালীন অনুদান দ্বিগুণ করা হবে। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ ১০ বছর পর বৃত্তির হার পুনঃনির্ধারণ করা হচ্ছে। এতে সরকারের বার্ষিক ব্যয় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি ১৬Read More


হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ১০ দিনের চলমান যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে। তবে প্রণালিটিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সমঝোতার প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্যRead More


সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ: এক মৌসুমে সাশ্রয় ৭৫ লাখ লিটার ডিজেল

বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ঘিরে বিশ্বব্যাপী জ্বালানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা, সরবরাহ শঙ্কা এবং দেশে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কার মধ্যে বাংলাদেশের কৃষিখাতেও চাপ বাড়ছে। বিশেষ করে সেচ মৌসুমে ডিজেল নির্ভর কৃষকদের উদ্বেগ আরও বেড়েছে। এমন বাস্তবতায় রংপুর অঞ্চলে আশার আলো হয়ে উঠেছে সৌরবিদ্যুৎচালিত সেচ ব্যবস্থা। সূর্যের আলোকে কাজে লাগিয়ে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রায় ৫ দশমিক ৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে একেকটি সেচ মৌসুমে  প্রায় ৭৫ লাখ লিটার ডিজেল সাশ্রয় সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষকরা বলেছেন, ডিজেল সংকট, মূল্যবৃদ্ধিRead More