বৈশাখী নিউজ ২৪
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষে পিকনিক খেয়ে বাড়ি ফিরছিলেন আলু ব্যবসায়ী বিপ্লব রায় (২২)। পরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় শুভ্রদেব রায় (১৭) নামের আরেক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিহত বিপ্লব রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটন হারি আরাজি গ্রামের জগদীশচন্দ্র রায়ের ছেলে এবং আহত শুভ্রদেব রায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টানা সাড়ে ছয় ঘণ্টার অভিযানে ২৩ জনকে আটক, ১০ জনকে মোট ৫ লাখ টাকা জরিমানা এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ও পরিবেশের ভারসাম্যRead More
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল সোয়া ১১টায় বিমানে সিলেট আসবেন এবং সেখান থেকে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল র. এর মাজার জিয়ারত এবং জোহরের নামাজ হজরত শাহপরান র. এর মাজার মসজিদে জোহরের নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করবেন। এরপর সার্কিট হাউসে খাবার ও বিশ্রাম শেষে রাষ্ট্রপতি বিকাল সাড়ে ৩ টায় নগর ভবনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে রাষ্ট্রপতি বিমানযোগে সিলেট ছাড়বেন। Post Views: 129
মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্যে নকল সিল ব্যবহারের অভিযোগ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর ও পৌর এলাকার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। মৌলভীবাজারের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। সদর উপজেলার টিবি হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ। এ ছাড়া পৌর এলাকার কুসুমবাগে পৃথক অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি। অভিযানে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলাRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কায়েতকান্দা সেতুর কাজ দীর্ঘ ২১ মাস ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে পাঁচ বছর হতে চললেও সেতুর কাজ শেষ না হওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, ৪৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৩২০ মিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডকে ২০২১ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণকাজ শুরুRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ‘শিকড়’-এর তিন দশক পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। ১১ ও ১২ সেপ্টেম্বর ‘তিন দশকে শিকড়’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আয়োজকরা জানান, প্রথম দিন ১১ সেপ্টেম্বর সকাল ৯টায় কিট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সকাল ১০টায় শোভাযাত্রা এবং ১১টায় কেক কাটা হবে। বিকেল ৫টায় শিকড়ের বর্তমান সদস্যদের পরিবেশনা এবং রাত ৮টায় প্রাক্তন সদস্যদের পরিবেশনা অনুষ্ঠিত হবে। রাতRead More
সিলেটে ট্রাফিক অভিযানে আট মাসে ৫ কোটি টাকা জরিমানা আদায়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের গত আট মাসে বিভিন্ন যানবাহন ও চালকদের কাছ থেকে প্রায় পৌনে ৫ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ ৫২টি পয়েন্টের মধ্যে ৪০টিতে নিয়মিত দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। যত্রতত্র পার্কিং, প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে নিয়মিত মামলা ও যানবাহন জব্দ করা হচ্ছে। গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্তRead More
শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রিড উপকেন্দ্রের জরুরি সংস্কার, রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধRead More
সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নগরীর মিরের ময়দানস্থ ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে এই নবজাতকদের জন্ম হয়। এদিকে একসাথে তিন সন্তানের জন্মের খবরে আনন্দে ভাসছে তাদের পরিবার। জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিমবাগের বাসিন্দা নজরুল ইসলাম তার স্ত্রী ডলি বেগমকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সেখানে সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি ফুটফুটে তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছেন। একসাথে তিন সন্তানেরRead More
র্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-পাত্রখোলা রাস্তার পেচারপুল ব্রীজের পাশে ব্যাপক তল্লাশি করে ঝোপের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান উদ্ধার করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। পেচারপুল ব্রীজের দক্ষিণ দিকে রাস্তার পূর্ব পাশে থাকা তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত আলামতের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।Read More


