Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬৪

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এবং হামের উপসর্গ থাকা ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন। বাকিদের শরীরে হামের উপসর্গ আছে। মৃত শিশুদের মধ্যে একজন হামে আক্রান্ত ছিল বলে নিশ্চিত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪৩ শিশুর। আরRead More


সিলেট কালেক্টরেট মার্কেটের তালাবদ্ধ দোকান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান পজিশনধারী ব্যবসায়ীরা জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। তারা দাবি করেছেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাদের দোকান তালাবদ্ধ করা হয়েছে, যার ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ইনামুল করিম চৌধুরী। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৯ সালে প্রকাশিত দরপত্রের ভিত্তিতে ব্যবসায়ীরা সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রায় কোটি টাকা সেলামি প্রদান করে সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ১ থেকে ৭ নম্বর দোকানRead More


চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

বৈশাখী নিউজ ডেস্ক: এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে চলমান তাপপ্রবাহের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ রেশনিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, আমরা চলতি মাসের মধ্যেই আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীভিত্তিক আরএনপিএল যৌথ উদ্যোগ থেকে ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছি। তিনি বলেন, এসব ইউনিট কয়লাভিত্তিক এবং বাংলাদেশের তিনটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকলেও রোববার কয়লাবাহী জাহাজ পায়রা সমুদ্রবন্দরে পৌঁছার সম্ভাবনা থাকায় সেগুলোর উৎপাদনRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু দুটি। এরআগে গত শুক্রবার একইদিনে সিলেটে ৩ শিশু মারা যায়। আর চলতি মাসে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। রোববার দুই শিশু মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টায় শিশু দুইটির মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিলো শিশু দুটি। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুRead More


ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে বন্দুকধারীর গুলি, হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই জানায়, হামলাকারীকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট সবাই নিরাপদে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যRead More


সারাদেশে বাসের বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। প্রতিটি গাড়িতে নতুন চার্ট টাঙানো থাকবে। শনিবার (২৫ এপ্রিল) নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এই রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণRead More


অসহনীয় বিদ্যুতের লোডশেডি বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ ও গ্যাসের প্রিপেইড মিটারের মত বিদ্যুৎ এর প্রিপেইড মিটার স্থাপন ও এর কার্যক্রম দ্রুত সম্পন্নের পাশাপাশি বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা উদ্ধারের দাবীতে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক জরুরী সভা বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদের মার্কেটের তয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২৫ এপ্রিল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এর পরিচালায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটRead More


এমসি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ১,১৭৪ জন

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) কলেজ ক্যম্পাসসহ মোট চারটি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৭ হাজার ২১৪ জন অংশগ্রহণ করেন, যা আবেদনকারী শিক্ষার্থীর ৮৬ শতাংশ। পাশাপাশি অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৭৪ জন শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানায়, এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নেন। এ বিভাগে ৪ হাজার ৬৪১ জন আবেদনকারীরRead More


সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তিন বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারিRead More


হবিগঞ্জে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ দুইজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জিয়াউর রহমান (২৮) ও কাজল মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থানার অলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় পূর্বপরিচিত দুই ব্যক্তি তাকে একই গন্তব্যে যাওয়ার কথা বলে একটি সিএনজিRead More