বৈশাখী নিউজ ২৪
চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বৌদ্ধ সন্যাসী রয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি এক্স নোয়াহ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্যোগে আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি নাইক্ষ্যংছড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেRead More
দেশের ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত
বৈশাখী নিউজ ডেস্ক: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকাসহ দেশের ১৩টি জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সতর্ক অবস্থার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলেরRead More
মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে তুলতে সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ–২০২৬’ ক্যাম্পেইন। সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মাসব্যাপী কার্যক্রম চলবে আগামী ২৬ মে পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে জানায়, দেশের সকল আঞ্চলিক ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এই কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এ কার্যক্রমটি মাউশির উদ্যোগে বৈশ্বিক প্রতিষ্ঠান ‘কোড.ওআরজি’-এর সহযোগিতায় এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট (এটুআই)’ প্রকল্পের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে।Read More
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দামে ২ হাজার ২১৬ টাকা হ্রাস করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এর আগে, স্বর্ণের দামRead More
সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল
বৈশাখী নিউজ ডেস্ক: পাহাড়ি ঢলের পানির চাপে সুনামগঞ্জের মধ্যনগরের ইকরছড়ি (এরনবিল) হাওরের জামখলা খালের বাঁধ ভেঙে জমির ফসল পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হামিদপুর গ্রামের মনাই নদীর পানির চাপে এরনবিলের জামগড়া খালের বাঁধটি ভেঙে গেছে। স্থানীয় কৃষকদের দাবি, এই বাঁধের ভেতরে ইকরছড়ি (এরনবিল) হাওর এলাকার হামিদপুর, চান্দালিপাড়া, চাঁনপুর, গড়াকাটা, হরিনাকান্দী, তেলিগাঁও, বাগারপাড়া গ্রামের কৃষকেরা প্রায় ২০০ একর বোরো জমিতে চাষাবাদ করেন। ইতোমধ্যে হাওরের অর্ধেক জমির ধান কাটা হয়েছে। হঠাৎ করে খালের বাঁধটি ভেঙে যাওয়ায় বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। বংশীকুন্ডা দক্ষিণের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যRead More
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন। সোমবার (২৭ এপ্রিল) দেশটির স্থানীয় সময় সকালে রাজধানী জাকার্তার উপকষ্ঠে বেকাসি তিমুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় স্টেশনে একটি কমিউটার ট্রেন যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। লাইনের সংকেত পেয়ে ট্রেনটি ছাড়ার অপেক্ষায় ছিল। কিন্তু সেই লাইনে হঠাৎ করে পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসে আরেকটি দূরপাল্লার ট্রেন। চালক কোনো কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ সংঘর্ষটি ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনের বগিগুলো দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতা এতইRead More
বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কামারগ্রাম কলোনি এলাকায় রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হারুন মিয়া জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজার সংলগ্ন চক বুরহানপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, কামারগ্রাম কলোনির একটি কক্ষের বারান্দায় গলায় রশি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট ˆতরি করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েেছে পুলিশ। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে-তা নিয়েRead More
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শ্রমিকদের মধ্যকার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাস ও বাসের কাউন্টার। উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বেলা ২টা থেকে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে জকিগঞ্জ-জাফলং রুট এবং মিতালি পরিবহণ, হবিগঞ্জ এক্সপ্রেস, জগন্নাথপুর রুটের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্যমতে, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটে চলাচলকারী পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে এক নেতা মারা যাওয়ায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থানRead More
সারাদেশে বজ্রপাতে ৯ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চার জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বজ্রপাতে ১৫ জন নিহত হয়েছিলেন। এতে দুই দিনে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নেত্রকোণায় তিনজন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে দুইজন, নোয়াখালীতে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। সুনামগঞ্জ সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়াRead More
সিলেটের ডিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট মসজিদ মার্কেটের দোকান কোঠার চুক্তি বাতিলের নোটিশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা অমান্য করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) আবেদনকারী দোকান মালিকদের দায়ের করা কনটেমপ্ট পিটিশন (নং ১১০/২০২৬) শুনানি শেষে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চের মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মোঃ আসিফ হাসান এই রুল জারি করেন। যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হলেন, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সৈয়দা পারভীন এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)Read More


