বৈশাখী নিউজ ২৪
ভারতে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ইরান-সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। তবে স্বস্তির খবর হলো, সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। শুক্রবার (১ মে) প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে। ফলে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে হয়েছে ৩,০২৪ রুপি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরুর পর এটিRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২৮৫ জন। শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬।Read More
ওসমানীনগর প্রেসক্লাব সেক্রেটারি হারুনুর রশিদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মায়ার টিভি (Mayar Tv) ফেসবুক পেইজের পরিচালক হারুনুর রশিদ হারুন আর নেই। শুক্রবার (০১ মে) ভোর ৬টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক কন্যা সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। মরহুমের জানাযা শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার তাজপুর কদমতলা কাজিরগাও বয়ায়া শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। Views: 263
নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি ডেস্ক: অনেকেই ব্যস্ততার কারণে সব সময় হোয়াটসঅ্যাপে প্রবেশ করে অন্যদের পাঠানো সব বার্তা সময়মতো পড়তে পারেন না। এর ফলে গুরুত্বপূর্ণ তথ্য না জানার পাশাপাশি নানা ধরনের সমস্যা হয়ে থাকে। এ সমস্যা সমাধানে মেসেঞ্জার অ্যাপের আদলে ‘নোটিফিকেশন বাবল’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, নোটিফিকেশন বাবল সুবিধা চালু হলে অন্য ওয়েবসাইট ব্যবহারের সময়ও হোয়াটসঅ্যাপে আসা বার্তার নোটিফিকেশন ফোনের পর্দায় বাবল আকারে দেখা যাবে। শুধু তাই নয়, বাবলের ওপর ক্লিক করে সরাসরি বার্তাটি পড়তে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো গুরুত্বপূর্ণ সব তথ্য তাৎক্ষণিক জানা যাবে। নোটিফিকেশনRead More
মৌলভীবাজারে গুলি করে হত্যায় দুই ডাকাতের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ডাকাতিকালে গুলি করে অলিউর রহমান অলিদ নামে এক যুবককে হত্যা, ঘরের মালামাল ও স্বর্ণালংকার লুটের ঘটনায় দুই ডাকাতের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ (২য়) আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অতিরিক্ত দায়রা জজ মো. আনোয়ারুল হক পেনাল কোডের ৩৯৬ ধারায় এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাধবপুর গ্রামের মৃত আসক আলীর ছেলে ওসমান ফারুক ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চুকারপুঞ্জী গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে বকুল। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা অথবা অনাদায়েRead More
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। শুক্রবার (১ মে) সকালে ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ ঘোষণা করা হয়। এসময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। নির্বাচনী প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতিমধ্যেRead More
মহান মে দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকের শ্রম আর ঘামে যে সভ্যতা এই সমৃদ্ধির শিখরে উঠেছে সেই শ্রমিক-মেহনতি মানুষকে স্মরণ করার দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হয়। ১৮৮৬ সালের এইদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওইদিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্যদিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটিRead More
ধান কাটায় শ্রমিক সংকট, সুনামগঞ্জে ৫ মে পর্যন্ত বালু উত্তোলন বন্ধ
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে ধান কাটার শ্রমিক সংকট লাঘবে জেলার সব বালুমহাল ও অন্যান্য স্থান থেকে বালু, মাটি ও বালু মিশ্রিত মাটি উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ১ মে থেকে ৫ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এস এম ইয়াসীর আরাফাতের স্বাক্ষরিত জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বোরো ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং এটি সময়মতো ঘরে তোলা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে জেলায় ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে ফসল ঘরে তুলতে কৃষকরা চরমRead More
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি কানাইঘাট উপজেলায়। এ বছর এ নিয়ে সিলেট বিভাগে হামে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪ শিশুর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়। মৃত শিশুটির নাম আরহাম। তার বয়স ৫ মাস ৭দিন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। সে কানাইঘাট উপজেলার শাহপুর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে। এদিকে গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায়Read More
মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: মে মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মে থেকে আগের নির্ধারিত দামেই তেল বিক্রি হবে। এর আগে গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই সময় লিটারপ্রতি ডিজেলের দাম নির্ধারণ করা হয় ১১৫ টাকা। এছাড়া প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরেRead More


