বৈশাখী নিউজ ২৪
এবার সিলেট থেকে ৭টি সরাসরি হজ ফ্লাইট, আজ রাতেই ছেড়ে যাবে প্রথম ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: এ বছর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মোট ৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ফ্লাইটটি ৪ মে রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রোববার (৩ মে) দুপুরে সিলেট হাব কার্যালয়ে বৃহত্তর সিলেট অঞ্চলের হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা সংক্রান্ত সর্বশেষ প্রস্তুতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদির বলেন, প্রতি বছরের মতোRead More
সিলেট সীমান্তে রয়েল এনফিল্ডসহ ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেলসহ ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকার বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল আটক করে। ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল ছাড়াও বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, অভিযানে ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ এবং একটি মোটরসাইকেলRead More
রাস্তা দিয়ে চললেই চার্জ হবে গাড়ি!
প্রযক্তি ডেস্ক: জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বিশ্বজুড়ে এখন বৈদ্যুতিক গাড়ির জয়জয়কার। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে গেলেই চালকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে—’মাঝপথে চার্জ শেষ হয়ে যাবে না তো?’ চার্জিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ঝক্কিও কম নয়। তবে প্রযুক্তির কল্যাণে এই সীমাবদ্ধতা এখন কাটতে শুরু করেছে। কেননা স্মার্টফোনের ওয়্যারলেস চার্জিংয়ের মতো এখন আস্ত একটি গাড়ি চলন্ত অবস্থায় রাস্তা থেকেই চার্জ হচ্ছে—এমন দৃশ্য আর সায়েন্স ফিকশন মুভির অংশ নয় বরং বাস্তবে পরিণত হয়েছে। ফ্রান্সের প্যারিস থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট পর্যন্ত বিশ্বের বিভিন্ন ব্যস্ততম হাইওয়ে এখন রূপান্তরিত হচ্ছে একেকটি ‘স্মার্টRead More
হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই শিশু বলে জানা গেছে। রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ১০ জনের মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামজনিত উপসর্গে। গত ১৫ মার্চ থেকে হামে মৃত্যুর সংখ্যা ৫০ এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী: এক হাজার ১৬৬ জন; নিশ্চিত হাম রোগী: ৯৫ জন। মোট সন্দেহজনক রোগী: চল্লিশRead More
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, চালক ছিলেন ঘুমাচ্ছন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অন্যান্য দিনের মতো ভোরে নগরীর আম্বরখানা এলাকা থেকে ২০ থেকে ২২ জন নির্মাণ শ্রমিক একটি পিকআপে করে লালাবাজারের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি নির্মাণাধীন ভবনে ঢালাই কাজ করার কথা ছিল তাদের। পিকআপে নির্মাণকাজে ব্যবহৃত ধাতব মিক্সার মেশিনও ছিল। দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।Read More
সিলেটে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ১০ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) বিশেষ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১০ জন সক্রিয় সদস্যকে আটক করেছে। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে) বিকাল আনুমানিক ৫টা ২৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বড় জনসমাগমকে টার্গেট করে তারা ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর আম্বরখানাRead More
সুনামগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ক্ষেতের ধান গরু দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে তর্কের জেরে জহুর উদ্দিন (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের কৃষক জহুর উদ্দিনের ধানক্ষেতে একই উপজেলার দেলোয়ারনগর গ্রামের বেলাল উদ্দিনের (৩২) গরু গিয়ে ধান খায়। জহুর উদ্দিন বিষয়টি নিয়ে বেলালের কাছে জানতে চাইলে দুজনের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বেলাল উত্তেজিত হয়ে বাড়িতে চলে যান। পরে জহুর উদ্দিন যখন নিজেরRead More
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে আরেক শিশু মারা গেছে। হাফিজ আহমদ নামের ১১ মাস বয়েসি এই শিশু শনিবার (২ মে) রাতে সিলেটের শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়। তার বাড়ি বালাগঞ্জ উপজেলায়। রোববার (৩ মে) সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্র মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শেষ ২৪ ঘন্টায় এক শিশু মারা গেলেও ল্যাব টেস্টে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। জানা গেছে, এ বছর হাম রোগে সিলেটে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ১৩ জন। ১ জানুয়ারি থেকে ২ মে পর্যন্ত সিলেট বিভাগে ১০৯Read More
শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, ঘাতক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। আজ রোববার (৩ মে) ফজরের নামাজের সময় উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ মিয়া। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে। কী কারণেRead More
সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। নিতেদের মধ্যে ২ জন নারী রয়েছেন। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। রোববার (৩ মে) সকাল সোয়া সাড়ে ৬ দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে এই দুর্ঘটনা ঘটে।নিহত সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটেরRead More


