Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা করিম ইবনে মছব্বির। তিনি এক বিবৃতিতে বলেন, আলেম-ওলামাদের মতানৈক্য রহমত স্বরূপ! কিন্তু দুঃখের বিষয় যে, উভয় পক্ষের মতানৈক্যের কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান অথবা বিভিন্ন স্থানে মসজিদের ভিতরে রক্তপাতের মতো ঘটনা ঘটেছে। ব্যাক্তিবিশেষের প্রভাব খাটিয়ে গোটা তাবলীগ জামাত দ্বিধা বিভক্ত হবে, গ্রুপিং হবে। এই মতানৈক্য কখনো রহমত হিসেবে গণ্য হতে পারেনা। তিনি আশা পোষণ করে বলেন, উভয় পক্ষের বড় বড় বুযুর্গদের অন্তর পরিষ্কার করে একেRead More


কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুল ও আশপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আগুনে দুই স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে বুকাভুর চিম্পুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা পাশের উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় অধিকাংশ স্থাপনা কাঠসহ দাহ্য উপকরণে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আগুন ছড়িয়ে পড়ারRead More


দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনস (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১০৫০ টাকা বাড়িয়ে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০Read More


হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) এবং ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে পিকআপে থাকা অজ্ঞাতনামা এক পুরুষ (আনুমানিক ৩২ বছর) ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানোRead More


বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, ২০২৩ সালে ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরও পুলক চ্যাটার্জি সাবেক কর্মস্থলে আসা-যাওয়া করতেন। বিভিন্ন সময় পত্রিকা পড়তে তিনি অফিসে আসতেন।তিনি জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটি চাবি থাকত। সুমন চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অফিস খোলার সময় দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজারRead More


পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে ডুবে ৩ শিশু নিহত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— দাশপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬) এবং একই গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানায়, আজ (শুক্রবার) দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে সুমি, খালিদ ও আফিয়া গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে গভীরRead More


জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন)-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই মর্যাদাপূর্ণ ফেলোশিপে তাদের নির্বাচিত হওয়ার বিষয়টি শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। এ বছর বিশ্বের ১৭০টি দেশের প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী ফেলোশিপটির জন্য আবেদন করেন। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে ৪০টি দেশের ৩৩০টি বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার ৫০০ শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। আবেদনকারীদের মাত্র প্রায় ৫ শতাংশ এই সুযোগ পেয়েছেন। বৈশ্বিক এই প্রতিযোগিতায় শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর নির্বাচিত হওয়াকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিকRead More


‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সাহিত্য হলো সমাজের দর্পণ। আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেই। ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ গত পাঁচ বছর ধরে সিলেটের সাহিত্য অঙ্গনকে মুখরিত করে রেখে সুন্দর ও প্রগতিশীল সমাজ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে। গুণীজন ও তরুণদের এই মেলবন্ধনতা সত্যিই প্রশংসনীয়। হৃদবন্ধন সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী। আশা করি নতুন কমিটির হাত ধরে এই সংগঠন সামনের দিনগুলোতে তরুণ লেখক ও কবিদের আরও বড় প্ল্যাটফর্ম তৈরিতে ভূমিকা রাখবে এবং আমাদের সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে। হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ওRead More


ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এ ব্যাপারে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে তৃতীয় অধিবেশন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নুরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে- সবার আগে বাংলাদেশ। ভারতে ব্রিকস সম্মেলনে দেশটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি।ব্রিকস সম্মেলনে স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবেRead More


বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায় গিয়ে পেটানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল সিলেটের বিশ্বনাথের পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ ছাত্রলীগ নেতা বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিরূপ পোস্ট করেন। এসব পোস্টের কমেন্টে পাল্টা জবাব দেন আবদুল মজিদ বকুল। এর জের ধরেRead More