বৈশাখী নিউজ ২৪
সিলেট থেকে মাদরাসাছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। সাকিবুল হাসান (১৫) নামের ওই কিশোর মহানগরের কানিশাইল এলাকার বাসিন্দা। সে নেত্রকোনা জেলার মদন থানার কুটুককোনা গ্রামের হাবিজুর ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে সিলেটে থাকতো। পুলিশা জানায়, গত রবিবার (৩ মে) সাকিবুল নগরীর বাগবাড়ি এলাকার তার অধ্যয়নের মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে সে আর মাদরাসায় যায়নি, বাসায়ও ফেরেনি। আজ পর্যন্ত তাকে সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। সাকিবুল হাসানকে কেউ দেখতে পেলে সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৬৭৫৬৮) অথবা ডিউটি অফিসারের (০১৩২০-০৬৭৫৭৩) সঙ্গে যোগাযোগ করতেRead More
মধ্যরাতে সিলেটে পাওয়া কন্যাশিশুটি কার?
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আনুমানিক ২ বছর বয়েসি অজ্ঞাত এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি পুলিশের ফেফাজতে রয়েছে। সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন দুসকী এলাকা থেকে এই শিশুকন্যাকে উদ্ধার করা হয়। শিশুটির গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। সে তার নাম-ঠিকানা বলতে পারছে না। শিশুটির পরিচয় শানাক্ত করে তার পরিবারের নিকট নিরাপদে হস্তান্তরের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুটির ছবি দেখে কেউ চিনে থাকলে জালালাবাদ থানার ডিউটি অফিসারের ফোন (০১৩২০-০৬৭৫৯৯) নাম্বারেRead More
‘জুলাই ছাত্র-গনঅভ্যুত্থান তথাকথিত বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে পথভ্রষ্ট হয়েছে’
শাবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের (পিএসএস) সম্মেলনকক্ষে গবেষণা উদ্যোগ ‘ইলেকশন ল্যাব’-এর (Election Lab) আয়োজনে মঙ্গলবার (৫ মে), সকাল সাড়ে ১১টায় ‘দক্ষিণ এশিয়ায় জেন-জি’র নির্বাচনী রাজনীতি: নেপাল ও বাংলাদেশে তরুণদের ভিন্নধর্মী ফলাফল’ (Gen-Z Electoral Politics in South Asia: Divergent Youth Outcomes in Nepal and Bangladesh) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম আলী রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপকRead More
বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের যে ফিচার
প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ আবারও তাদের ফিচার সেটে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয় অ্যাভাটার ফিচারটি ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেসেজিং প্ল্যাটফর্মটি। কারণ হলো, ফিচারের জনপ্রিয়তা কমে যাওয়া। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ডিজিটাল অবতার তৈরি করতে পারতেন। মুখের গঠন, চুলের ধরন, পোশাক ও বিভিন্ন এক্সপ্রেশনের সমন্বয়ে একটি ভার্চুয়াল চরিত্র তৈরি করে সেটি প্রোফাইল ছবি কিংবা স্টিকার হিসেবে ব্যবহার করার সুযোগ ছিল। তবে এখন থেকে নতুন করে আর অ্যাভাটার তৈরি বা সম্পাদনা করা যাবে না। ধীরে ধীরে এই ফিচারটি অ্যাপের বিভিন্ন অংশ যেমন সেটিংস,Read More
যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, “যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।” মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারীRead More
শাপলা চত্বরে শহীদদের স্মরণে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার দাবিতে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাদ যোহর নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে আয়োজিত এই সভায় বক্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সেক্রেটারি মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও মাওলানা আসলাম রাহমানীর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মুফতী তাহুরুল ইসলাম,Read More
কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদ, হাত-পা বেঁধে নির্যাতন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ টাকা চুরির অপবাদ দিয়ে রড লাগিয়ে হাত, পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় টানা দু’ঘন্টা নির্যাতন করা হয়েছে এক যুবককে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবার সদস্যরা গুরুতর আহত ইমদাদুল হক ইমন (২৮)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ১ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের রয়েল ওয়ার্কশপে । স্থানীয় সূত্র ও নির্যাতিতের পরিবার সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের মিছবাউর রহমানের পুত্র ইমদাদুল হক ইমনRead More
শাবিপ্রবির ছাত্রীকে হেনস্তা, অভিযুক্তের হলের আসন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফাতিমা-তুজ-জাহরা হলে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার দায়ে এক শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) ফাতিমা-তুজ-জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। অভিযুক্ত শিক্ষার্থী রাজিয়া পারভীন সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্রী। তিনি ঐ হলের ১০৭ নম্বর রুমে থাকতেন। তার পার্শ্ববর্তী ১০৪ নম্বর রুমের নোশিন তাবাসসুম নিহা হল প্রাধ্যক্ষের কাছে তার দ্বারা হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত ও প্রমাণাদি সাপেক্ষে প্রভোস্টবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তার আসন বাতিল করা হয়। হলRead More
পরকীয়ার জের, হবিগঞ্জে জঙ্গলে মিলল ইউনিভাসিটি ছাত্রের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইন লিমিটেডের নিকটবর্তী জঙ্গল থেকে ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র মো. ফরহাদ হোসেন ওরফে মাহির (২৩)-এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহির ঢাকার উত্তরখান থানাধীন চাঁনপাড়া স্বপ্নছোঁয়া এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে। মঙ্গলবার (৫ মে) সকাল প্রায় ১১টার দিকে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর মর্গে পাঠায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহির তার বন্ধু রাকিবুল ইসলামের অসুস্থ ভাইকে দেখতে গিয়ে রাকিবের বাসায় যান। সেখানে রাকিবের স্ত্রী সীমার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যেRead More
শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে সারা দেশে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত করার তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊধ্বর্তনদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই মামলায় প্রধান আসামি হবেন শেখ হাসিনা। মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊধ্বর্তনদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া, সরকারের হেফাজতে ইসলামকে নিধনের উদ্দেশ্য ছিল বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় ৯০ শতাংশ তদন্ত সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদনRead More


