সিলেট থেকে মাদরাসাছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। সাকিবুল হাসান (১৫) নামের ওই কিশোর মহানগরের কানিশাইল এলাকার বাসিন্দা।
সে নেত্রকোনা জেলার মদন থানার কুটুককোনা গ্রামের হাবিজুর ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে সিলেটে থাকতো।
পুলিশা জানায়, গত রবিবার (৩ মে) সাকিবুল নগরীর বাগবাড়ি এলাকার তার অধ্যয়নের মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে সে আর মাদরাসায় যায়নি, বাসায়ও ফেরেনি।
আজ পর্যন্ত তাকে সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি।
সাকিবুল হাসানকে কেউ দেখতে পেলে সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৬৭৫৬৮) অথবা ডিউটি অফিসারের (০১৩২০-০৬৭৫৭৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকাRead More
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More



Comments are Closed