বৈশাখী নিউজ ২৪
প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরস মোবারক উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এ গিলাফ ছড়ান। গিলাফ ছড়ানো শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানেরRead More
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) কলেজ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ শামিমুর রহমান বলেন, আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করাই হবে শিক্ষার্থীদের মূল লক্ষ্য। কলেজের কঠোর নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে মানসম্মত শিক্ষা অর্জনে মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবংRead More
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু মারা গেছে। তার বয়স ৮ মাস, বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (৫ মে) এ শিশু ছেলে মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬ শিশু। এদিকে, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ভর্তি আছেন ২০৫ জন। জানা গেছে, গতRead More
এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। একই সময়ে নৌ ও রেলপথেও ঘটেছে একাধিক দুর্ঘটনা। এতে সবচেয়ে বেশি নিহত হয়েছেন মোটরসাইকেল চালক ও আরোহী ১১৩ জন। বুধবার (৬ মে) সংবাদমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি। প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলজুড়ে দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত হন। আহত হন আরও ৭০৯ জন। একই সময়ে ৭টি নৌ দুর্ঘটনায় ৪ জন নিহতRead More
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ঘরবাড়ি ও সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ মে) রাত প্রায় ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ দৈনন্দিন ব্যবহার্য সবকিছুই ধ্বংস হয়েছে। এমনকি পরিবারের শিশুদের বই-খাতাও রক্ষা পায়নি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা হলেন— রমেন্দ্র তালুকদার, রাকেশ তালুকদার, রণজিৎ তালুকদার, রতীন্দ্র তালুকদার, রতিশ তালুকদার এবং একই গ্রামের কৃপেশ তালুকদার। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি বাড়ির পল্লীRead More
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে স্থানীয় সময়ে কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। মাটির ৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। ইরান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে। সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৩ সালে বাম শহরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যেখানে কমপক্ষে ৩৪ হাজার মানুষের প্রাণ যায়। ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের তীরে হরমোজগানRead More
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৬৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪Read More
কমলগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১ টায় ভানুগাছ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান কান্তি রায়, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাম ইবনে খতিব, মিলার কানু চন্দ্র দেব প্রমুখ। ধানRead More
সিলেটে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজারে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সহোদর ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামিকে শরীয়াতপুর থেকে আটক করা হয়েছে। র্যাব-৯ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে মঙ্গলবার (৫ মে) তাকে আটক করা হয়। আটককৃত নাজিম উদ্দিন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার বীরমঙ্গল এলাকার জফুর আলীর ছেলে। র্যাব জানায়, সিলেটের মোগলাবাজার থানার বীরমঙ্গল এলাকার বাসিন্দা মইনুল ইসলাম ও তার ছোট ভাই নাজিম উদ্দিনের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। এর জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য গত ২৫ মার্চ দুপুরে বাড়িতে মুরুব্বিদের নিয়ে একটিRead More
সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ড ৫ অঞ্চলে বিভক্ত হলো
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। নগরীর দৈনন্দিন সেবামূলক কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এ তথ্যটি নিশ্চিত করেন। সিসিক সূত্রে জানা গেছে, ১, ২, ৩, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠন করা হয়েছে অঞ্চল-১। ২১, ২২, ২৩, ২৪, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে অঞ্চল-২। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে অঞ্চল-৩। ৪, ৫, ৬,Read More


