Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

১৩০ বছর পর ফিরে এলো হারিয়ে যাওয়া লেক

আন্তর্জাতিক ডেস্ক: উনবিংশ শতাব্দীতে মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল ক্যালিফোর্নিয়ার এক বিশাল লেক (হ্রদ)। দীর্ঘ ১৩০ বছর পর সেই লেক আবার দৃশ্যমান হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান জোয়াকুইন ভ্যালিতে অবস্থিত টুলারে লেক একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম মিঠাপানির আধার ছিল। তবে কৃষিজমির লোভে একসময় উপনিবেশবাদীরা এর পানি শুকিয়ে ফেলে লেকটিকে মৃত ঘোষণা করেছিল। ২০২৩ সালে বিস্ময়করভাবে লেকটি পুনরায় ফিরে এসেছে। নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষক ভিভিয়ান আন্ডারহিল জানান, উনবিংশ শতাব্দীতে টুলারে লেক ১৬০ কিলোমিটারের বেশি দীর্ঘ এবং ৫০ কিলোমিটার চওড়া ছিল। এটি ছিল মিসিসিপি নদীর পশ্চিমে অবস্থিত বৃহত্তম মিঠাপানির আধার। একুশ শতকের শুষ্ক সান জোয়াকুইন ভ্যালিরRead More


দ্রুত ডুবে যাবে মেক্সিকো সিটি, মহাকাশ থেকেও দেখা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ শহর মেক্সিকো সিটি এত দ্রুত ভূমিধসে আক্রান্ত হচ্ছে যে, তা এখন মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার শক্তিশালী রাডার প্রযুক্তির নতুন চিত্রে দেখা গেছে, শহরটির কিছু অংশ প্রতি মাসে অর্ধ ইঞ্চিরও বেশি নিচে নেমে যাচ্ছে। ফলে এটিকে বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া রাজধানীগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। সিএনএন বলছে, প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের এই মহানগরটি উচ্চভূমির একটি প্রাচীন হ্রদের ওপর গড়ে উঠেছে। শহরের নিচে থাকা প্রাচীন জলাধার বা অ্যাকুইফার থেকেই নগরীর প্রায় ৬০ শতাংশ পানীয় জলের চাহিদা পূরণ হয়।Read More


মৌলভীবাজারে ডাকাতির মামলায় ১৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২১ বছর আগে সংঘটিত হওয়া এক ডাকাতির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছর করে সাজা প্রদানের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন জন আসামি উপস্থিত থাকায় তাদের সাজা পরোয়ানায় জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকি ১০ জন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরতRead More


সুনামগঞ্জে বিয়ে করতে গিয়ে পুলিশ হেফাজতে কিশোর-কিশোরী

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা গ্রামের কিশোর হোসেন (১৭)। তার সঙ্গে মোবাইলে প্রেম হয় সিলেটের ওসমানীনগর উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের রুবির (১৬)। দীর্ঘদিন প্রেমের পর তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। সুনামগঞ্জ আদালতে অ্যাফিডেভিট বা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করতে বুধবার (৬ মে) আদালতে আসে তারা। কিন্তু তাদের বয়স কম হওয়ায় আদালতের মাধ্যমে বিয়ে পড়াতে বাদ সাধেন আইনজীবী। ছেলে ও মেয়ে দুজনই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ফেসবুক পেজে ওই কিশোর-কিশোরীর নাম-পরিচয় ও ঠিকানা দিয়ে তাদের অভিভাবকদের খুঁজতে সহায়তার অনুরোধ জানানোRead More


সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডাঃ ইসমাঈল পাটোয়ারী বলেছেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছিল ধীরে ধীরে সেই সপ্ন পূরণের সকল পথ বন্ধ করা হচ্ছে। জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকারের উচিত ছিল সর্বাধিক গুরুত্ব দিয়ে জুলাই আকাঙ্খাকে বাস্তবায়ন করা। কিন্তু তারা উল্টো পথে হাটঁছেন। মেধা ও যোগ্যতাকে বাদ দিয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে কর্মকর্তা নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমুহকে ধ্বংস করা হচ্ছে। এই ধরণের কর্মকাণ্ড শুধু জুলাই গণঅভ্যুত্থান ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরিপন্থীই নয়, বরং রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদের দিকেRead More


৩০ অক্টোবর রাজধানীতে ইজতেমা সফলের আহবান পীর সাহেব বরুণীর

বৈশাখী নিউজ ডেস্ক: আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে বিকাল ৩টা থেকে এই কর্মী সম্মেলন শুরু হয়। আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদির বাগরখালির সভাপতিত্বে ও জেলা শাখার নাইবে নাজিম মাওলানা আতিকুর রহমান নুমানী এবং মাওলানা আব্দুল ওদুদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মুহতারাম আমীর শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম।Read More


নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২০) নামে এক গৃহবধুকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত চাঁদনি আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদারRead More


গাজীপুরে জলাতঙ্ক ও পোষা প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্প, ব্যাপক সাড়া

বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্কসহ বিভিন্ন রোগ থেকে সুরক্ষায় গাজীপুরে এই প্রথমবারের মতো শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফ্রি পোষা প্রাণীর ভ্যাকসিন কার্যক্রম। এই আয়োজন ঘিরে যারা বিড়াল-কুকুর লালন পালন করেন তাদের মধ্যে দেখা গেছে ব্যাপক সাড়া। প্রাণিপ্রেমীরা বলছেন, নিয়মিত এমন উদ্যোগ চালু থাকলে পোষা প্রাণী এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে। বুধবার (৬ মে) শুরু হওয়া গাজীপুরে এই প্রথম এমন ফ্রি ভ্যাকসিন কার্যক্রম ঘিরে ব্যাপক সাড়া মিলেছে। সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রাণিপ্রেমীরা। এই উদ্যোগে দেওয়া হবে বিনামূল্যে ভ্যাকসিন, পাশাপাশি দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শও। এ ধরনের উদ্যোগ খুবইRead More


বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কমিটি গঠন: সভাপতি হান্নান, সম্পাদক গোলজার

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ জনগনের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়া বাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১০ দফা দাবি নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অরাজনৈতিক সংগঠন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ দীর্ঘদিন থেকে কাজ করছে। বুধবার (৬ মে) বিকেলে সিলেট নগরীর বন্দরবজারস্থ মধুবন সুপার মার্কেটের চতুর্থ তলায়- সিলেট অনলাইন প্রেসক্লাবের মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিষদের যুগ্ম আহবায়ক জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ এরRead More


ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা মূল্যের ৬০৩ বস্তা জিরা উদ্ধার করা হয়। এই ঘটনায় মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সূত্র জানায়, অদৃশ্য কারণে চোরাচালান সিন্ডিকেট চক্রের মূল হোতাদের এজাহারে আসামি করা হয়নি। এই সিন্ডিকেটের সদস্যরা বিগত আওয়ামীলীগ সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সরকারের আমলেও বিভিন্ন প্রভাবশালীদের ছত্রছায়ায় দেদারছে ভারতীয় অবৈধ পণ্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অজ্ঞাত কারণেRead More