Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ঘুষ ও দুর্নীতির দায়ে ওয়েই ফেংহে এবং লি শাংফু নামে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের সামরিক আদালত। বৃহস্পতিবার (৭ মে) চীনের সাবেক ওই দুই মন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালীন ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে সর্বোচ্চ সাজা দিয়েছেন সামরিক আদালত। তবে, উভয়ের ক্ষেত্রে এই দণ্ড কার্যকর দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। দেশটির সামরিক আদালত পৃথক রায়ে এই দণ্ড ঘোষণা করেছে। দণ্ডপ্রাপ্ত ওয়েই ফেংহে এবং লি শাংফু—উভয়ই চীনের প্রভাবশালী কেন্দ্রীয় সামরিকRead More


আবারও পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ১৮ জুন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৬ বারের মতো পেছাল। বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি  নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াRead More


কমলগঞ্জে ৫০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শুভ কান্তি দাস (৩৮) কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাস ওরফে সত্য কান্তি দাসের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৬ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শ্রীনাথপুর গ্রামের শুভ কান্তি দাসের বসতঘরে তল্লাশি চালিয়েRead More


কমলগঞ্জে ৪১দিনেও সাংবাদিক আকাশের ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার নেই

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় সাংবাদিক আকাশ আহমদের ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের এক মাস ১ মাস ১১ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। আকাশ আহমদ দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, গত ২৭ মার্চ রাত ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় সাংবাদিক আকাশ আহমদ পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায়Read More


সিলেট বাস টার্মিনালে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। দেলওয়ার হোসেন (৩৫) নামের এই বাসচালক বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুবরণ করেন। ঘটনার পরদিন থেকেই তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। দেলওয়ার হোসেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাগবাড়ি এলাকার কালা মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন জানান- লাশের ময়না তদন্ত হচ্ছে। দাফন শেষে তারা থানায় হত্যা মামলা দায়ের করবেন। গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত টার্মিনাল এলাকায় দফায় দফায় শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ,Read More


কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুটসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন উপজেলার মাজেরগাঁও গ্রামের সওদাগর মিয়ার ছেলে কামরুল ইসলাম এবং নজরুল ইসলামের ছেলে সুজনুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মিয়া গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ হাজার ৫৯২ প্যাকেট ভারতীয় বিস্কুট জব্দ করা হয়। এ সময় আরও দুইজন পালিয়ে যায় বলে জানানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাRead More


হবিগঞ্জে নিখোঁজ কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওরে নিখোঁজের দুইদিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা লাশটি স্থানীয়রা উদ্ধার করেন। নিহত আব্দুর রউফ নিশাকুঁড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি। পরে বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযানRead More


গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম হুসনেয়ারা বেগম। আর অভিযুক্ত স্বামীর নাম আবুল কালাম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। বর্তমানে আবুল কালাম পুলিশের হেফাজতে রয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হুসনেয়ারা বেগম নিজ ঘরে ভাত রান্না করছিলেন। এ সময় কোনো কথাবার্তা ছাড়াই হঠাৎ আবুল কালাম দা নিয়ে স্ত্রীর ওপর হামলা চালানRead More


হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করতে পারে সৌদি সরকার। কোনও বিদেশি নাগরিক এমন চেষ্টা করলে বহিষ্কারও করা হতে পারে তাকে; সেইসঙ্গে সৌদি আরবে প্রবেশে আরোপ হতে পারে সর্বোচ্চ ১০ বছরের নিষেধাজ্ঞা। বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ এ সতর্কবার্তা জারি করে সৌদি আরবের নির্ধারিত হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে এ সতর্কবার্তা। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ হজ পারমিট ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজারRead More


দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

বৈশাখী নিউজ ডেস্ক: আজ সন্ধ্যার মধ্যে দেশের নয়টি অঞ্চলে ঝড় হানা দিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাস থেকে জানা গেছে এ তথ্য। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, মাদারিপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এসব এলাকায়।Read More