Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে ৫০ লাখ টাকার ডাকাতির ঘটনায় গ্রেফতার ৯

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার এলাকায় টাকাবাহী গাড়ি থেকে ৫০ লাখ ৭০ হাজার টাকা ডাকাতির ঘটনায় এজাহারভুক্ত সন্দেহভাজন ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা ডিস্ট্রিবিউশন অফিস থেকে কোম্পানির সুপারভাইজার শাহেদ আহমদ (৪২), ড্রাইভার কামাল হোসেন (৩৫), ডিএসও আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রুপায়ন বিশ্বাস (৪০) একটি প্রাইভেটকারযোগে ফেঞ্চুগঞ্জ এলাকায় বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে টাকা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। গাড়িটিতে ৭টি ব্যাগে মোট ৮১ লাখRead More


সিলেটে ভারতীয় পণ্য ও বিদেশি মদসহ ৩ যুবক-যুবতী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ মে ) দিবাগত রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে যে, সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ ভারতীয় পণ্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালান। তল্লাশিকালে সন্দেহভাজন একRead More


আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, বিশেষ করে রংপুর অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে দক্ষিণ সালমারা মানকাচার এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এটি অগভীর ধরনের ভূমিকম্প ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলেরRead More


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে। শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। এর মধ্যে ৭৬৯ জনের অবস্থা গুরুতর বলেRead More


কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যা, জানা গেল খুনির পরিচয়

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার রাউতকোনা এলাকায় নিজের স্ত্রী, তিন সন্তান ও শ্যালকসহ পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে গৃহকর্তা ফোরকান মিয়া। শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে রাউতকোনা গ্রামের মনির হোসেনের ভাড়া বাসায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—গোপালগঞ্জ জেলার বাসিন্দা ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তাঁদের তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (২) এবং ফোরকানের শ্যালক রসুল মিয়া (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকান মিয়া পেশায় একজন প্রাইভেটকার চালক। তিনি পরিবার নিয়ে কাপাসিয়ার রাউতকোনাRead More


সিলেটে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯ জানিয়েছে, শুক্রবার (৮ মে) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল জানায়, দক্ষিণ সুরমা থানার কদমতলী পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, জিঞ্জির শাহ মাজারের উত্তর পাশে কয়েকজন অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ছয়জনকে আটক করা হয়, তবে আরও আট থেকে দশজন পালিয়েRead More


মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমাণ চকলেট ও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে এসব অবৈধ চকলেট ও কসমেটিক জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে আসে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার জন্য। পুলিশ পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের চকলেট, বিভিন্ন ধরনের কসমেটিক উদ্ধার করা করে। এ ঘটনায় গাড়িচালককে আটকRead More


কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় এক ব্যক্তির স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা হত্যা করা হয়েছে।নিহতদের মধ্যে রয়েছেন  স্ত্রী ও তার তিন সন্তান এবং শ্যালক। এ ঘটনায় নিহত নারীর স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে  এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তাঁদের তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (২) এবং ফোরকানের শ্যালক রসুল মিয়া (১৮)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তারা কাপাসিয়ার রাউতকোনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ফোরকান মিয়া গাড়িচালক হিসেবে জীবিকা নির্বাহ করেন। ঘটনার পর থেকেRead More


কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছা্ত্রসহ দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে কসবা উপজেলার ধজনগর সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম মো. মোরছালিন (২২)। তিনি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।অপরজন মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০)। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন চোরাকারবারী রাতে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদ্বার সীমান্তে নিয়ে যায়। একই সময়ে নবীরRead More


এক রাতে ৪০ জনের কুপ্রস্তাব পেলেন ভারতীয় নারী পুলিশ কমিশনার!

আন্তর্জাতিক ডেস্ক : শহরের রাস্তায় সাধারণ নারীরা কতটা নিরাপদ তা সরেজমিনে যাচাই করতে এক অভিনব ও সাহসী পদক্ষেপ নিয়েছেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরির পুলিশ কমিশনার সুমতি। তেলঙ্গানা ক্যাডারের এই সিনিয়র আইপিএস কর্মকর্তা গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে একাকী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সমাজের প্রকৃত চিত্র পর্যবেক্ষণ করেন। গত ১ মে দায়িত্ব গ্রহণের পর নারী নিরাপত্তার বাস্তব অবস্থা বুঝতে তার এই তিন ঘণ্টার অভিযানে উঠে এসেছে অত্যন্ত উদ্বেগজনক এক চিত্র। খবর এনডিটিভির। গত বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মালকাজগিরি থানার কাছে একটি বাসস্ট্যান্ডে কোনো নিরাপত্তা রক্ষী বাRead More