বৈশাখী নিউজ ২৪
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ইমামের যাবজ্জীবন কারাদন্ড
প্রবাস ডেস্ক: নারী ও শিশুদের যৌন হয়য়ানির কারণে লন্ডনের একটি আদালত বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ইমাম আব্দুল হালিম খানকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্নারেসব্রুক ক্রাউন কোর্ট এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। সাজা অনুযায়ী, প্যারোলে মুক্তির আবেদনের আগে তাকে অন্তত ২০ বছর কারাগারে থাকতে হবে। আব্দুল হালিম খান ‘জিনের আছর’ বা অশুভ শক্তির ভয় দেখিয়ে এই যৌন নিপীড়ন চালাতেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে মোট ৭ জন ভুক্তভোগীর ওপর ২১টি ভয়াবহ অপরাধ সংঘটিত করেছেন আব্দুল হালিম খান। এর মধ্যে ৯টি ধর্ষণ এবং ১৩ বছরের কমRead More
কয়েক দিনের টানা বৃষ্টিতে পঞ্চগড়ে বাদাম চাষে ব্যাপক ক্ষতির শঙ্কা
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: চলতি মৌসুমে ˆবশাখ মাসের শেষের দিনগুলো কয়েক দিনের টানা বৃষ্টিতে পঞ্চগড়ে বাদাম চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। ফাল্গুন ও ˆচত্র মাসে বাদাম বীজ রোপণ করা জমিতে অতিরিক্ত বৃষ্টি পানি জমে থাকায় বাদাম ক্ষেত গুলো মরে যাচ্ছে ও বাদাম ফলগুলো পচে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তন ও প্রতিকুল আবহাওয়া কারণে এই উত্তর জনপদের বাদাম চাষীরা এবার বাদাম চাষে বিপযর্য়ের আশঙ্কা করছেন। এতে ফলন ভালো না হওয়ার পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবেন বলে বাদাম চাষীরা জানিয়েছেন। ফলে ধানের পরেই অবস্থান করে নেয়া এই ফসলটি হুমকির মুখেRead More
বারমুডার ‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় মিলল অবিশ্বাস্য তথ্য
আন্তর্জাতিক ডেস্ক: দশকের পর দশক ধরে আটলান্টিক মহাসাগরের একটি রহস্য ভূতত্ত্ববিদদের ভাবিয়ে তুলছিল। বারমুডা দ্বীপটি কেন আশপাশের সমুদ্রতলের তুলনায় এত উঁচুতে অবস্থান করছে, যেখানে এর আগ্নেয়গিরিগুলো ৩ কোটিরও বেশি বছর ধরে নিষ্ক্রিয়? সাধারণত আগ্নেয়গিরি নিভে যাওয়ার পর সমুদ্রতল নিচে নেমে যাওয়ার কথা থাকলেও বারমুডার ক্ষেত্রে তা হয়নি। মার্কিন বিজ্ঞানীদের একটি দল দাবি করছে, তারা অবশেষে এই রহস্যের জট খুলতে পেরেছেন। খবর এনডিটিভির। বিজ্ঞানীদের মতে, বারমুডা এমন এক ধরনের ভূতাত্ত্বিক গঠনের ওপর দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্কের নেতৃত্বেRead More
সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম বন্ধন। তার বয়স ছিল পাঁচ মাস। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজোয়। শুক্রবার (১৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগ জানায়, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন রোগী। গত ২৪Read More
ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মে) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে গ্রাহকদের জন্য সতর্কবার্তাটি পোস্ট করে বাংলাদেশ ব্যাংক। সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভি (CVV)-সহ সংবেদনশীল তথ্য উক্ত প্রতিষ্ঠানের কাছে শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃকRead More
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে বাজারের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিভাস চন্দ্র দাস টুনি (২৬) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৌরাপুর এলাকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজার এলাকায় বসবাস করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হাদারপার বাজারের মাদ্রাসার সামনে নজরুল মার্কেটের একটি কক্ষের বাথরুমে টুনিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়াইনঘাটRead More
১৯ মে থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ শ্রমিক নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভায় এই কর্মবিরতির ডাক দেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে ফেডারেশনের বিভাগীয় নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের দাবীতে আগামী ১৯ মে মঙ্গলবার ভোর ৬ টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকRead More
ডিজিটাল স্ক্রিনে দিনে ব্যয় ৫ ঘণ্টা, মানসিক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
লাইফ স্টাইল ডেস্ক: ঢাকার স্কুলগামী শিশুরা দিনে গড়ে প্রায় ৫ ঘণ্টা সময় কাটাচ্ছে মোবাইল, টেলিভিশন ও কম্পিউটারের পর্দায়। অতিরিক্ত এই অভ্যাসের কারণে শিশুদের মধ্যে বাড়ছে ঘুমের সমস্যা, স্থূলতা ও মানসিক জটিলতা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-র এক গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকার ছয়টি বিদ্যালয়ের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ জন শিশুর ওপর এই গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, প্রতি ৫ জন শিশুর মধ্যে প্রায় ৪ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় পর্দার সামনে কাটায়। গড়ে তারা দিনে প্রায় ৪ ঘণ্টাRead More
ভিসা বন্ড শিথিল করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টিকিটধারী দর্শকদের জন্য ভিসা বন্ডের বাধ্যবাধকতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা এই বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত। বুধবার (১৪ মে) যুক্তরাষ্ট্র সরকার জানায়, নির্দিষ্ট শর্ত পূরণকারী বিশ্বকাপ দর্শকদের ক্ষেত্রে এই ভিসা বন্ড আর প্রযোজ্য হবে না। গত বছরের আগস্টে চালু হওয়া এই নীতিমালার আওতায় ৫০টি দেশের নাগরিকদের অস্থায়ী মার্কিন ভিসা পেতে নিরাপত্তা জামানত হিসেবে অর্থ জমা দিতে হতো। সফর শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে সেই অর্থ ফেরত পাওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগেরRead More
প্রতারক চক্র হাতিয়ে নিলো শাবি শিক্ষার্থীর বাবার ৫ লক্ষ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর বাবার কাছ থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছেন ৪ লক্ষ ৮০ হাজার টাকা। গত মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন নাবিলের বাবাকে ফোন দিয়ে ফাঁদে ফেলে প্রতারক চক্রের সদস্যরা। এসময় বিকাশের মাধ্যমে ৪ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন তারা। ঘটনার বর্ণনায় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন নাবিল বলেন, গত মঙ্গলবার দুপুরে একটি অচেনা নাম্বার থেকে আমার বাবার ফোনে কল দেওয়া হয়। কলদাতা জানায় যে আমাকে ভার্সিটি গেইট থেকে আটক করা হয়েছে এবং আমার কাছে ইয়াবাRead More


