বৈশাখী নিউজ ২৪
শ্রীমঙ্গলে আট বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ লামুয়া এলাকায় ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি লামুয়া মসজিদের মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অভিযুক্ত আনোয়ার মিয়া ইমামের জন্য টিফিন পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। ভুক্তভোগীর ভাষ্যমতে, সকাল ৭টা থেকে প্রায় ৯টাRead More
হবিগঞ্জে নদীতে ভেসে উঠল নিখোঁজ বৃদ্ধের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিনপর মো. আব্দুল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত শনিবার বিকেল ৩টার দিকে তিনি উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।Read More
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ড রামপুর গ্রামের বাসিন্দা রাজু আহমদের বিরুদ্ধে ২৬ বছর বয়সী এক নারী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ১৯ মে পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ঐ নারীকে ধর্ষণ করেন। সোমবার (১৫ জুন) ভুক্তভোগী নারী কানাইঘাট থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। পরে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)Read More
সুনামগঞ্জে মাদ্রাসা থেকে ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা সদরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নাজিফা জাহান মনি (১৩) নামের অষ্টম শ্রেণীর এক আলিয়া মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের মোনাজ্জি হোসেনের মেয়ে। সে স্থানীয় দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক দুপুর ২টা থেকে ৩টার মধ্যবর্তী সময়ে সে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মেয়ের কোনো সন্ধান পেলে বা এই বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে সুনামগঞ্জRead More
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, ফলে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হওয়ার আশঙ্কা ছিল। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংস্থাগুলো কোনো সুনামি সতর্কতা জারি করেনি। উল্লেখ্য, ২০১৮ সালে একই অঞ্চলেRead More
দুই গ্রুপের গোলাগুলিতে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনিক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোর থেকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। নিহত অনিক সাবেক ইউপি সদস্য উসমান মিয়ার ছেলে। তিনি সবদর আলী খান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। এদিন সকাল ১০টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এRead More
৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়সংবলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকার জোগান দেওয়া হবে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। এবারের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি সম্পূর্ণ নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে। সভায়Read More
গোয়াইনঘাটে অবৈধ পশুর হাটে ৭৫ লাখ টাকা ক্ষতির অভিযোগ, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর গরুর বাজারের ইজারাদার মো. সিরাজ উদ্দিন পশুর হাট পরিচালনার কারণে প্রায় ৭৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, উপজেলা প্রশাসনের উদাসীনতা ও প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে সরকার অনুমোদিত ইজারাকৃত বাজারের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন গোয়াইনঘাট উপজেলার বাউরবাগ এলাকার বাসিন্দা মো. সিরাজ উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি জানান, ১৪৩৩ বাংলা সনের জন্য গোয়াইনঘাট উপজেলার রাধানগর গরুর বাজার এক কোটি ১০ লাখ ৫ হাজার ২০০ টাকায় উপজেলা প্রশাসনেরRead More
সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো হয়। প্রতিদিন সন্ধ্যায় এখান থেকে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাক ময়লা-আবর্জনা তুলে নেয়। নির্দিষ্ট জায়গা থাকলেও ওয়াল না থাকায় খোলা জায়গায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল করতে হয়। বৃষ্টি হলেই জমানো বর্জ্য রাস্তার উপরে চলে আসে। এতে চলাচলের চরম বিঘ্ন ঘটে। সরেজমিনে ২৩নং ওয়ার্ডের সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার পাশে খোলা জায়গায় বর্জ্যসহ নানা ধরণের ময়লা-আবর্জনা স্তূপ আকারে পড়ে আছে। কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায়Read More
সিলেটে ১৩ প্রতিষ্টানকে পাঁচ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট এন্ড গলফ, সিলেটের উপশহর এলাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ জুন) পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের অভিযানে সিলেট বিভাগের বিভিন্ন জেলার ১৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন। অভিযানে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার গ্র্যান্ড সুলনতান রিসোর্ট এন্ড গলফকে পরিবেশগত ছাড়পত্র ভঙ্গের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া হবিগঞ্জের মাধবপুরের ম্যাটাডোর প্লাস্টিক ও রাবার ইন্ডাস্ট্রিজকে পরিবেশগত ছাড়পত্র ভঙ্গের কারণে ১Read More


