Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সার্ভার জটিলতায় সিলেটে পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

বৈশাখী নিউজ ডেস্ক: সার্ভার জটিলতার কারণে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দূর-দূরান্ত থেকে আসা শত শত সেবাগ্রহীতারা পড়েছেন ভোগান্তিতে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে সার্ভার জটিলতার কারণে অফিসটির নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে অফিসে এসে সেবা না পেয়ে অপেক্ষা করতে হচ্ছে অনেককে। অফিসে সেবা নিতে আসা মতিউর রহমান জানান, সেবা নেওয়ার জন্য নির্ধারিত সময়ে অফিসে এসেছি। কিন্তু সার্ভার সমস্যার কারণে কাজ হচ্ছে না। কতক্ষণ পর সার্ভার ঠিক হবে, সেটিও নিশ্চিতভাবে জানতে পারছি না। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে। আরেক সেবাগ্রহীতাRead More


ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজিচালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও সিএনজিচালক জুয়েল (৪০)। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো জানা যায়নি। ​অন্যদিকে দুর্ঘটনায় আহতরা হলেন—লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিনRead More


একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন রংপুর বিভাগের। অন্যদিকে এক দিনে সর্বাধিক ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেনRead More


সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক অফিস আদেশে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া চারজন পুলিশ সদস্যই তামাবিল হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিষযটি নিশ্চিত করেছেন হাইওয়ে সিলেট রিজিওনের পুলিশ সুপার দীপক জ্যোতি খৃষা। তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙRead More


ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বিজ্ঞানভিত্তিক আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। বর্তমান বিশ্বে শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে একটি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখাRead More


সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, ঘটনার তদন্তে পিবিআই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় তদন্তভার পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পর মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর মামলটি পিবিআইয়ে স্থানান্তর করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এদিকে এই হত্যাকাণ্ডের কারণ নিয়ে এখন পর্যন্ত তিন বয়ান সামনে এসেছে। পুলিশের প্রাথমিক বক্তব্যে উঠে এসেছে গৃহকর্মী তাহমিনার সঙ্গে গ্রেপ্তার বাবলু মিয়ার ব্যক্তিগত সম্পর্কের কথা। নিহত দম্পতির পরিবারের অভিযোগ, তাদের দীর্ঘদিনের জমি-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে বাবলু বলেছেন,Read More


সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায় গড়ে উঠবে নান্দনিক পার্ক। পাশাপাশি নির্মাণ করা হবে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর প্রচেষ্টায় নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগ বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। পুরোনো কেন্দ্রীয় কারাগারের জমি সিসিকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।Read More


সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। পদ স্থগিত হওয়া তিন উপদেষ্টারা হলেন, ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র), মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)।-বিজ্ঞপ্তি Post Views: 159


হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন—কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বাবাইতারি এলাকার এমদাদুল হকের ছেলে সামিউল হক (২৫) এবং মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে সামছুল ইসলাম (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবারRead More


হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৬

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩টি শিশু। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০০টি শিশু প্রাণRead More